সবুজ প্রান্ত
২৬ মার্চ ২০২৫, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন


জকিগঞ্জ প্রতিনিধি ::

সিলেটের জকিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বুধবার দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এসময় উপজেলা চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুজন মিয়া।

সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, পুলিশের সাবেক এএসপি বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ ও জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিও কবি এম এ ফাত্তাহের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন আসলাম আহমদ। সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ফখরউদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালেব সহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সম্মাননা ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। তবে পবিত্র রমজান উপলক্ষে স্বাধীনতা দিবসের মূল কর্মসূচি দুপুরের মধ্যে শেষ করা হয়।

দিবসটিতে স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা সহ ধর্মীয় উপসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত এবং প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

অপরদিকে, উপজেলা সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়পতাকা উত্তোলন, আলোচনা সভা সহ বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১০

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১২

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৩

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৪

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৫

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৬

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৭

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৮

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৯

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।