সবুজ প্রান্ত
২১ অক্টোবর ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ রোডে ছিনতাইয়ের কবলে গ্রামীণফোন প্রতিনিধি : থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক 

সিলেটের জালালাবাদ থানা এলাকায় সুনামগঞ্জ রোডের যুগীরগাঁও বলাউড়া বাজার মোড়ের কাছে এক গ্রামীণফোন বিক্রয় প্রতিনিধি ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী হলেন সিলেটের জালালাবাদ থানার (৩৮ নং ওয়ার্ড) আখালিযা ঘাট এলাকার আজিম উদ্দিনের ছেলে হুসেন আহমেদ শিমুল (৩৩)।

জিডিতে উল্লেখ করেন—গত ১৯ অক্টোবর (রবিবার) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে তিনি লামাকাজী এলাকায় কোম্পানির কাজ শেষে সহকর্মী অরবিত তালুকদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন। পথিমধ্যে সুনামগঞ্জ রোডের যুগীরগাঁও বলাউড়া বাজার মোড়ের কাছে দুই মোটরসাইকেলে চারজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তাদের পথরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে শিমুলকে ভয়ভীতি দেখিয়ে দেড় লাখ টাকার মতো নগদ অর্থ, প্রায় ৫০ হাজার টাকার মোবাইল কার্ড (মিনিট ও এমবি) এবং মোটরসাইকেল (সিলেট মেট্রো-হ ১১-৬৯১৫) সহ কাগজপত্র ছিনিয়ে নেয়।
ঘটনার পর শিমুল প্রাণে বাঁচতে দৌড়ে পালান এবং পরবর্তীতে থানায় গিয়ে ঘটনাটি লিখিতভাবে জানান।

তিনি অভিযোগে বলেন, “ছিনতাইকারীরা কোম্পানির মালামাল, নগদ টাকা ও মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। বিষয়টি তদন্তপূর্বক দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।”

জালালাবাদ থানার একজন কর্মকর্তা জানান, “ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ছিনতাইকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।