সবুজ প্রান্ত
২১ অক্টোবর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের ধোপাদিঘীর পাড় ওয়াকওয়েতে রেভিটা বাংলাদেশের সতর্কতা কর্মসূচি

অনৈতিক কর্মকাণ্ড ও মাদক বিরোধী এলার্ট ঘোষণা

স্টাফ রিপোর্ট 
রেভিটা বাংলাদেশ সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর ধোপাদিঘীর পাড় ওয়াকওয়ে এলাকায় বিশেষ সতর্কতা কর্মসূচি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সম্প্রতি নগরীর এই ব্যস্ত পর্যটন এলাকায় কিছু অসচেতন ব্যক্তি অনৈতিক কার্যকলাপ, মাদক সেবন, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে রেভিটা বাংলাদেশ বিশেষ সতর্কতা জারি করে।

রেভিটা বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, পর্যটন এলাকাসহ জনসমাগমস্থলে অশালীন আচরণ, হয়রানি ও বিশৃঙ্খল কর্মকাণ্ড সামাজিক মূল্যবোধের পরিপন্থী। এসব দমন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংগঠনটি মানবতা, ন্যায্যতা ও সামাজিক সম্মানের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।

কর্মসূচিতে আহ্বান জানানো হয়—যে কোনো অনৈতিক কর্মকাণ্ড, হয়রানি বা অপরাধমূলক আচরণ চোখে পড়লে নীরব না থেকে প্রতিবাদ জানাতে এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়।

রেভিটা বাংলাদেশের নেতারা স্পষ্ট বার্তা দেন—যে কোনো ধরনের হয়রানি, অপমান বা অরাজক আচরণের বিরুদ্ধে তারা সোচ্চার থাকবে। অন্যের কাজে বাধা প্রদানকারীদের মানবতার শত্রু হিসেবে আখ্যায়িত করে তারা বলেন, ভয়ভীতি প্রদর্শনের কোনো জায়গা তৈরি হতে দেওয়া হবে না।

তারা আরও বলেন, পর্যটন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ নাগরিকের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। কোনো সদস্য হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে সংগঠনকে জানাতে বলা হয়।


রেভিটা বাংলাদেশের নেতারা বলেন, “যে সমাজ অন্যের প্রতি সহমর্মী, সেই সমাজই প্রকৃত অর্থে উন্নত সমাজ।” পর্যটন এলাকাকে অপরাধমুক্ত রাখতে তারা নিয়মিত পর্যবেক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১০

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১১

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১২

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৩

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৪

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৫

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৬

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৭

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৮

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৯

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।