সবুজ প্রান্ত
১৭ অক্টোবর ২০২৫, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘হৃদয়ে জকিগঞ্জ’ এর দায়িত্বশীল সমাবেশ

জকিগঞ্জ প্রতিনিধি
‘হৃদয়ে জকিগঞ্জ সিলেট’-এর উদ্যোগে সংগঠনের আর্থ-মানবিক কর্মসূচির আওতায় জকিগঞ্জের নিলাম্বরপুর গ্রামের এক হতদরিদ্র ব্যক্তিকে অর্থ সহায়তা প্রদান এবং সংগঠনের নবীন সদস্যদের বরণ উপলক্ষে ১৭ অক্টোবর, শুক্রবার, সন্ধ্যা ৭টায় নগরীর জল্লারপাড়স্থ হোটেল প্যারালাক্সে এক দায়িত্বশীল ও সদস্যসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহিদুর রহমান। সাধারণ সম্পাদক এম. রুহেল লস্কর সভা পরিচালনা করেন।

সভায় বক্তারা জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুমান উদ্দিন হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে। তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান যে, নুমান হত্যার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি জাহেদ আহমদ, মুহাম্মদ মুজিবুর রহমান, বিলাল আহমদ, যুগ্ম সম্পাদক মাজেদুল ইসলাম সাঈদ, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, সহ পচার সম্পাদিত আমিনুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক গোলজার আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও নবীন সদস্যবৃন্দ। সভা সর্বশেষ নবীন সদস্যদের শুভেচ্ছা জানিয়ে ও আর্থ-সামাজিক সহায়তা কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আলোচনা করে সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১০

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১১

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১২

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৩

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৪

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৫

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৬

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৭

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৮

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৯

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।