
সিলেট নগরীর আদালত এলাকায় অভিযান চালিয়ে নোয়াখালীর বেগমাগঞ্জ থানার একাধিক মামলার পরোয়ানাভুক্ত মো. জামাল হোসেন সবুজকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতার সবুজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় ২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা, ২টি ডাকাতি, ১টি ডাকাতির প্রস্তুতি এবং ২টি মাদক মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।