জকিগঞ্জ প্রতিনিধি
৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুসদয় স্কুলের শিক্ষার্থীদের পাশে শাহেদ আহমদ রাসেল : রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের ঐতিহ্যবাহী গুরুসদয় স্কুল এন্ড কলেজে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও এসএসসি-দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সুরমা বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবক শাহেদ আহমদ রাসেলের সহযোগিতায় জকিগঞ্জের মানবসেবা ফাউন্ডেশন, সোনাপুর-সুপ্রাকান্দি ডেভেলপমেন্ট সোসাইটি এবং ‘মুক্তমন’ বীরশ্রী-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচিতে ৬ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ অর্ধশতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

শিক্ষার্থীদের পড়ালেখার খরচে সহায়তার লক্ষ্যে কয়েকজন শিক্ষার্থীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন শাহেদ আহমদ রাসেল। এছাড়া শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক বিকাশের সুযোগ বাড়াতে প্রতিষ্ঠানের খেলার মাঠ প্রশস্ত ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

গুরুসদয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শ্রী বিবেক বিহারি বিশ্বাসের সভাপতিত্বে এবং মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের সদস্য গাউছুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা বিজনেস গ্রুপের চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও সমাজসেবক শাহেদ আহমদ রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের সিনিয়র সদস্য এনামুল হক মুন্না, সিনিয়র সদস্য রুজেল আহমদ চৌধুরী ও সংগঠক দুহা আহমদ।

এ সময় তিন সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিক্ষা, সামাজিক উন্নয়ন, ক্রীড়া ও মানবসেবায় শাহেদ আহমদ রাসেলের সহযোগিতা এবং তিন সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুসদয় স্কুলের শিক্ষার্থীদের পাশে শাহেদ আহমদ রাসেল : রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ছুটিতে দেশে ফেরা হলো না, সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিলেটের ৩ প্রবাসীর

নাতে রাসুলে মুখরিত জকিগঞ্জের রাজপথ, হাজারো ছাত্র-জনতার মুবারক র‌্যালি

ধানের গোলা থেকে ২৪ লাখ টাকার ফেনসিডিল জব্দ, গোয়াইনঘাটে ‘কুটিনা’ গ্রেপ্তার

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

১০

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

১১

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

১২

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

১৩

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১৪

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১৫

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১৬

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১৭

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৮

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।