সবুজ প্রান্ত প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আশা ছেড়ে দিয়েছিলেন অনেকে’— সিলেটে হারানো আইফোনসহ ৫২ মোবাইল ফিরে পেয়ে আবেগপ্লুত ভুক্তভোগীরা

হঠাৎ প্রিয় মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ার সেই দুঃসহ অভিজ্ঞতা কিংবা দীর্ঘদিন থানায় চক্কর কেটেও আশা ছেড়ে দেওয়া । এমনি এক অনিশ্চয়তার ইতি টানল সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নগরীর বিভিন্ন থানা থেকে জমা হওয়া ৫১০টি সাধারণ ডায়েরি পর্যালোচনা শেষে আইফোনসহ চুরি ও হারিয়ে যাওয়া ৫২টি মূল্যবান মোবাইল ফোন মূল মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশের ডিবি সাইবার ক্রাইম ইউনিট।

বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) বিকেলে এসএমপি কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো আসল মালিকদের হাতে তুলে দেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। শখের ফোনটি ফিরে পেয়ে এ সময় নারী-পুরুষ অনেক ভুক্তভোগীই নিজের আবেগ ধরে রাখতে পারেননি। এর মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩২৬টি হারিয়ে যাওয়া মোবাইল সফলভাবে উদ্ধার করল এসএমপির এই বিশেষ টিম।

আইফোন ১৪ প্রো ফেরত পাওয়া এক ভুক্তভোগী বলেন, ঈদের পর পর মোটরসাইকেলে চলার সময় পকেট থেকে ফোনটা পড়ে যায়। হারিয়ে যাওয়ার পর থানায় জিডি করলেও মনে মনে ফোন পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু হঠাৎ পুলিশ যখন ফোন করে বলল আমার ফোনটা উদ্ধার হয়েছে, বিশ্বাসই করতে পারছিলাম না। পুলিশের এমন আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়।

আরেকজন ভুক্তভোগী আবেগপ্লুত হয়ে জানান, গত ১৪ জুন আমার ফোনটি হারিয়ে যায়। এরপর কোতোয়ালী থানায় জিডি করেছিলাম। সময় যত গড়াচ্ছিল আশা তত কমছিল। তবে আজ হাতে ফোন পাওয়ার পর পুলিশের প্রতি আস্থা বহুগুণ বেড়ে গেল।

ঘটনা উদঘাটনের প্রক্রিয়া জানিয়ে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, প্রযুক্তির সাহায্য, ড্যাশবোর্ডের দক্ষতা এবং ভুক্তভোগীদের দেওয়া তথ্যের সঠিক মেলবন্ধনেই এই ফোনগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। ৫১০টি জিডির তথ্য বিশ্লেষণ করে একের পর এক অবস্থান ট্র্যাক করেই আমরা এই সাফল্য পেয়েছি।

সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে সেকেন্ডহ্যান্ড ফোন কেনাবেচায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পুলিশ জানায়, অল্প দামে ব্যবহৃত ফোন কেনার ক্ষেত্রে বিক্রেতার জাতীয় পরিচয়পত্র, ক্রয়ের মূল মেমো এবং মোবাইলের আসল বক্সের আইএমইআই নম্বর মিলিয়ে না নিলে পরবর্তীতে চোরাই মালামাল কেনাবেচার আইনি জটিলতায় পড়ার ঝুঁকি থেকে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আশা ছেড়ে দিয়েছিলেন অনেকে’— সিলেটে হারানো আইফোনসহ ৫২ মোবাইল ফিরে পেয়ে আবেগপ্লুত ভুক্তভোগীরা

সীমান্ত পেরিয়ে ভারতের কয়লা গুহায় প্রবেশ, মাটি ধসে বাংলাদেশি যুবকের মৃত্যু

দোয়ারাবাজারে জমির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষ  ‎

সিলেটে ভিসিএমআইএস প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধন

গুরুসদয় স্কুলের শিক্ষার্থীদের পাশে শাহেদ আহমদ রাসেল : রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ছুটিতে দেশে ফেরা হলো না, সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিলেটের ৩ প্রবাসীর

নাতে রাসুলে মুখরিত জকিগঞ্জের রাজপথ, হাজারো ছাত্র-জনতার মুবারক র‌্যালি

ধানের গোলা থেকে ২৪ লাখ টাকার ফেনসিডিল জব্দ, গোয়াইনঘাটে ‘কুটিনা’ গ্রেপ্তার

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

১০

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

১১

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

১২

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

১৩

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

১৪

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

১৫

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

১৬

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

১৭

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১৮

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১৯

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।