স্টাফ রিপোর্টার
৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানী মেডিকেল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’ ‎

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় ওয়ার্ডের এক রোগীর বেডে ছারপোকা পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিষয়টি নজরে আসার পর সেটি পরিষ্কার করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক, নার্স ও খাবারের মান নিয়ে রোগীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী।

‎শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপের কথা তুলে ধরে তিনি বলেন, একজন চিকিৎসককে প্রায় ১১ হাজার মানুষের সেবা দিতে হচ্ছে। কোনো কোনো দিন একজন চিকিৎসককে ১৫০ থেকে ২০০ জন রোগী পর্যন্ত দেখতে হয়।

‎এত চাপের মধ্যেও চিকিৎসকেরা যে পরিশ্রম করে সেবা দেওয়ার চেষ্টা করছেন, সেটি প্রশংসা করা উচিত বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর মতে, চিকিৎসকদের শুধু সমালোচনা না করে তাদের কাজের স্বীকৃতিও দেওয়া প্রয়োজন।

‎হাসপাতালের সেবাব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিজমের আমলে কিছুটা ‘ল্যাথার্জিজম’ বা কর্মে শিথিলতা এসেছে। তবে সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসার প্রয়োজনীয়তার কথাও তাঁর বক্তব্যে উঠে আসে।

‎ওসমানী মেডিকেলে রোগীদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, চিকিৎসকদের ব্যবহার সম্পর্কে জানতে চাইলে রোগীরা তাঁকে বলেছেন, তিনি আসার পর পরিস্থিতি অনেক ভালো হয়েছে। নার্সদের আচরণ নিয়েও রোগীদের কাছ থেকে ইতিবাচক মন্তব্য পেয়েছেন।

‎খাবারের মান নিয়েও রোগীদের প্রতিক্রিয়ার কথা জানান মন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, রোগীরা বলেছেন, আগের তুলনায় খাবার ভালো হয়েছে এবং এখন তারা খাবার খেতে পারছেন।

‎পরিদর্শনের সময় একটি ওয়ার্ডে ছারপোকা পাওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। সেটি পরিষ্কার করার নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ছারপোকা নাই! একটা ওয়ার্ডে পাইছি, এটা বলছি পরিষ্কার করতে।’

‎সব মিলিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্যের শেষ দিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমানী মেডিকেল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’ ‎

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১০

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১১

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১২

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৩

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৪

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৫

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৬

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৭

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৮

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৯

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।