‎শাহ্ মাশুক নাঈম
৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে জমির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষ  ‎

‎সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীর পাড়ের জমির মালিকানা ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সৌদি আরবপ্রবাসী রমজান আলীসহ দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত রমজান আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব সোনাপুর গ্রামের ইসমাঈল আলীর ছেলে সিদ্দেক মিয়া এবং তাঁর ভাতিজা মো. হযরত আলীর ছেলে আমির জায়েদ ও আমির হামজা সম্মিলিতভাবে চেলা নদীর পাড়ের তাঁদের মালিকানাধীন তিন কেয়ার জমি বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেন। হযরত আলীর আরেক ছেলে রমজান আলী সৌদি আরবে প্রবাসে থাকায় তাঁর পৈতৃক অংশ বিক্রি না করে সাড়ে ৭ শতক জমি সীমানা নির্ধারণ করে রাখা হয়।

‎গত রোববার (৮ সেপ্টেম্বর) রমজান আলী প্রবাস থেকে দেশে এসে দাবি করেন, তাঁর অংশীয় সম্পত্তির পরিমাণ ১৫ শতক। এ নিয়ে মঙ্গলবার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে চাচা-ভাতিজাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

‎বুধবার সকালে চাচা সিদ্দেক মিয়া ও রমজান আলীর মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। স্থানীয়দের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও বেলা ১১টার দিকে পুনরায় তাঁদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

‎এ ঘটনায় সৌদি আরবপ্রবাসী রমজান আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

‎আহত রমজান আলী জানান, বুধবার সকালে আমার জায়গা থেকে জোরপূর্বক বালু উত্তোলন করে নিয়ে যায়  সিদ্দেক মিয়া। এনিয়ে দু’পক্ষের বাকবিতন্ডার একপর্যায়ে রমজান আলীকে মারধর করে গুরুতর আহত করে সিদ্দেক মিয়া ও তাজউদ্দীন।

‎এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। এখনো কোনো পক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে জমির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষ  ‎

সিলেটে ভিসিএমআইএস প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধন

গুরুসদয় স্কুলের শিক্ষার্থীদের পাশে শাহেদ আহমদ রাসেল : রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ছুটিতে দেশে ফেরা হলো না, সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিলেটের ৩ প্রবাসীর

নাতে রাসুলে মুখরিত জকিগঞ্জের রাজপথ, হাজারো ছাত্র-জনতার মুবারক র‌্যালি

ধানের গোলা থেকে ২৪ লাখ টাকার ফেনসিডিল জব্দ, গোয়াইনঘাটে ‘কুটিনা’ গ্রেপ্তার

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

১০

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

১১

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

১২

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

১৩

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

১৪

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

১৫

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১৬

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১৭

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১৮

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১৯

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।