শাহ্ মাশুক নাঈম 
৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো.জহিরুল ইসলাম সানিকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. জহিরুল ইসলাম সানি দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ‘আজকের স্বদেশ’ সবুজ প্রান্ত পত্রিকার দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর দোয়ারাবাজারের বাঘমারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে সহকারী কমিশনার (ভূমি) সাজা প্রদান করেন। সানিসহ একাধিক সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত থেকে এ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করে পরে সংবাদটি প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা তার ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ৪ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে নানার কবর জিয়ারতের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাঘমারা যাওয়ার পথে ধরমপুর মসজিদের মোড়ে পৌঁছালে বাক্কার মিয়া (৩২) ও কুদ্দুছ মিয়া (৩০) রুইল ও লাঠিসোটা নিয়ে তাকে মারধরের উদ্দেশ্যে আক্রমণ করেন। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন বলে অভিযোগকারীর দাবি।

অভিযোগকারী আরও দাবি করেন, হামলার চেষ্টা শেষে অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে বলেন, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করলে কিংবা মামলা-মোকদ্দমা করলে সুযোগ পেলে মারধর করে প্রাণে মেরে ফেলা হবে।

পরে স্থানীয়দের সহায়তায় তিনি দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বাকার মিয়া ও কুদ্দুছ মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক মো. জহিরুল ইসলাম সানি ও সাংবাদিক নেতৃবৃন্দ।

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযোগ পেয়েছি দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১০

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১১

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১২

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৩

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৪

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৫

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৬

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৭

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৮

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৯

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।