
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আজিজুর রহমানের পদোন্নতিজনিত বিদায়ী সংবর্ধনা ও ২০২৬ সনের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ই আগষ্ট (মঙ্গলবার) বিকেলে ৩টায় বিদ্যালয় হলরুমে সহকারী শিক্ষক কবির উদ্দিন ও মান্তুরা আখতারের যৌথ সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মৌলবী আইয়ুব আলীর সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষন বিদায়ী সংবর্ধীত শিক্ষক আজিজুর রহমান, তিনি তার আবেগঘন বক্তব্য বলেন “আমার এই স্কুলের কর্মজীবনে আব্বাসউদ্দীন স্যারের নিয়মানুবর্তিতার শাসন পরবর্তী জীবনে সাইন করতে সহযোগী হয়েছে, আমার সহকর্মীগন সবসময় আন্তরিক ছিলেন। ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমার ছাত্রছাত্রী একটু শাসন করতাম তোমরা কোন কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দোয়া করবেন, আমিও তোমাদের দোয়া করবো। তোয়াকুল এলাকার মানুষ মানুষ খুবই শিক্ষাবান্ধব ও আন্তরিক আমি সকলের মঙ্গল কামনা করছি, যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাকে আনুষ্ঠানিকভাবে এতো সুন্দর ভাবে বিদায় দেওয়ায় আমি স্কুল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ,
তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামসউদ্দিন উদ্দিন আল আজাদ, প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, আব্দুল জব্বার, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নূরুল ইসলাম হেলালি ও সংবর্ধীত সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আকিব আহমদ’সহ প্রমুখ।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা ক্রেষ্ট ও বিশেষ উপহার ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।