সিলেট সদর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট সদরের দুই ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউএনডিপির কর্মকর্তারা

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন পরিষদ ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর কর্মকর্তারা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ দুটি পৃথকভাবে পরিদর্শন করেন ইউএনডিপির এমআইএস ও ডিজিটালাইজেশন অ্যাসোসিয়েট শাহেদ মাহবুব এবং ন্যাশনাল কনসালট্যান্ট মোহাম্মদ আলাউদ্দিন। সাথে ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার শওগত হাসান ও সদর উপজেলা সমন্বয়কারী গীতা রানী মোদক।

পরিদর্শনকালে তাঁরা ইউনিয়ন দুটির গ্রাম আদালতের চলমান কার্যক্রম, মামলার নথিপত্র, রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদ কার্যক্রম পর্যালোচনা করেন। একই সঙ্গে ভিলেজ কোর্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (VCMIS)-এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং গ্রাম আদালতের মামলাসংক্রান্ত তথ্য ও নথিপত্রের বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

এ সময় টুকেরবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা অদ্বিতী আচার্য, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নকিবউল্লাহ শিবলু উপস্থিত ছিলেন।

অন্যদিকে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক মিম্না, প্রশাসনিক কর্মকর্তা মো. তাজ উদ্দিন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রেহানা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের অংশ হিসেবে ইউএনডিপির কর্মকর্তারা স্থানীয় একটি ছোট বাজারে সাধারণ মানুষের সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি, সেবা গ্রহণের অভিজ্ঞতা এবং জনগণের কাছে গ্রাম আদালতের সেবা আরও সহজে পৌঁছে দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরিদর্শনকালে গ্রাম আদালতের মামলার নথি ও রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ, তথ্য নিয়মিত হালনাগাদ এবং VCMIS-এ সঠিকভাবে তথ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহজ, দ্রুত ও স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ আরও ব্যাপকভাবে তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট সদরের দুই ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউএনডিপির কর্মকর্তারা

১

শেষ রাতে কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র, অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ

২

বড়লেখায় নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ‎

৩

কুলাউড়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

৪

জকিগঞ্জ সরকারি কলেজ তালামীযের কাউন্সিল সম্পন্ন

৫

‎গোলাপগঞ্জে তেল চুরির অভিযোগে শিক্ষক উজ্জ্বল কুমার কে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

৬

গোলাপগঞ্জে প্রবাসীদের অর্থায়নে টিউবওয়েল স্থাপন

৭

গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় পর্যায়েই মিলবে দ্রুত বিচার : জেলা প্রশাসক 

৮

বড়লেখায় ‘মর্ডাণ ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন

৯

পুসাগ গণিত অলিম্পিয়াড এবং পুরস্কার বিতরণ অনুষ্টান সম্পন্ন

১০

জকিগঞ্জ বাজারে মাংসের দোকান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ব্যবসায়ীদের

১১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে সিলেটেও বাড়ল বাসভাড়া

১২

বীরশ্রীর প্রতিটি বাজারে লাইটিং, ফ্রি জন্মনিবন্ধনের ঘোষণা জাহেদ ফারহানের

১৩

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

১৪

স্টারলিংক ও স্যাটেলাইট প্রযুক্তির ছোঁয়ায় দুর্গম খাসিয়া পলিতে পৌঁছে গেল ‘উপশম প্লাস’-এর টেলিমেডিসিন সেবা

১৫

ডাকসু ভিপি সাদিক কায়েম কুলাউড়া আগমন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

১৬

ফিফা আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচ শুরু বেলা ৩টায়

১৭

রাজনগরে শব্দকর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক

১৮

নাসির উদ্দিন মিঠুর রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন

১৯

কুলাউড়ায় আলী আমজদ কলেজের নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।