মূল কনটেন্টে যান
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গোলাপগঞ্জে প্রবাসীদের অর্থায়নে টিউবওয়েল স্থাপন


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
গোলাপগঞ্জে প্রবাসীদের অর্থায়নে টিউবওয়েল স্থাপন

সিলেট প্রবাসীদের অর্থায়নে দেশও বিভাগীয় প্রবাসী কল্যাণের উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় চতুর্থ কর্মসূচির আওতায় টিউবওয়েল স্থাপন ও শুভউদ্বোধন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সংগঠনের চতুর্থ দফা কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আফাজ উদ্দীন (ডানি) সরাসরি উপস্থিত থেকে কার্যক্রমের দিকনির্দেশনা দেন। পাশাপাশি প্রবাসে থাকা সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দীন ও গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি সোহেল আহমদ প্রবাসে থেকেও

প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বিভাগীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় তরুণ সমাজ সেবকরা। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো:ইমাম হুসেন নির্বাহী সদস্য মো: আমিনুল ইসলাম ও দক্ষিণ সুরমা উপজেলা শাখার

এদিকে প্রবাসে থাকা সংগঠনের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ মো. নুরুল ইসলাম, মো. জাকির আহমদ, মো:জামিল আহমদ জাবের মো. শাকুর আহমদ, মো. বায়েজিদ আহমদ, মো. ছালিক আহমদ, রিফাত, শাহান ও হিমেল আহমদ সহ অনেকে কর্মসূচির বিষয়ে দিকনির্দেশনা ও বক্তব্য প্রদান করেন।

সবার জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ সাধারণ মানুষের দৈনন্দিন পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সহায়ক হবে।

দেশ ও প্রবাসীদের প্রতি আমরা কৃতজ্ঞতা আপনাদের দেওয়া অর্থ শ্রম সময়ের মাধ্যমেই এরকম কাজ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।

দেশ ও প্রবাসীদের সম্মিলিত সহযোগিতায় জনকল্যাণমূলক এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ধর্ম বিষয়ক সম্পাদক মো: আহসান হাবীব তামীম ও সংগঠনের নির্বাহী সদস্য বিশিষ্ট সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিক্ত মো: সামি আহমদ প্রমূখসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।