সবুজ প্রান্ত
২৭ মে ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯ নং মানিকপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট আলেমে ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ।

‎আজ বুধবার (২৭ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি ইউনিয়নের আপামর জনসাধারণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি সবার ওপর মহান আল্লাহর রহমত প্রার্থনা করেছেন।

‎শুভেচ্ছাবার্তায় মাওলানা জুবায়ের আহমদ বলেন, পবিত্র ঈদুল আজহা সবাইকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার যে মহান আদর্শ হজরত ইব্রাহিম (আ.) রেখে গেছেন, তা বাস্তব জীবনে চর্চা করতে হবে। ত্যাগ কেবল পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মনের পশুবৃত্তিকে বিসর্জন দিয়ে ভ্রাতৃত্ব ও মানবতার সেবায় এগিয়ে আসাই এই ঈদের প্রকৃত শিক্ষা।

‎মানিকপুর ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, আগামী দিনে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে তিনি সবার পাশে থেকে কাজ করতে চান। এই পবিত্র মাহেন্দ্রক্ষণে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

‎ঈদের আনন্দ যেন সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝেও সমানভাবে পৌঁছে যায়, সে লক্ষ্যে ইউনিয়নের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী। কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবাইকে লক্ষ রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, পারস্পরিক ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও মাদকমুক্ত মানিকপুর ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। পরিশেষে তিনি দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১০

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১১

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১২

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৩

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৪

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৫

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৬

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৭

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৮

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৯

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।