গোলাপগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন ও সবুজ গোলাপগঞ্জ গড়ার প্রত্যয়ে ‘ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ’-এর উদ্যোগে গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের কদমতলী থেকে ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত সড়কের দু’পাশে থাকা জঙ্গল, ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়। এ সময় সংগঠনের সদস্যদের পাশাপাশি এলাকার সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট বিভাগের কোষাধ্যক্ষ মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহ আলম, গোলাপগঞ্জ পৌরসভার সিএ (CA) ও সংগঠনের ৩নং ওয়ার্ডের সদস্য দুলাল আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন ছাইফ খাঁন, মাওলানা জাবের আহমদ, কামাল আহমদ, জিবার আহমদ, মুজিবুর রহমান মৌ, আনোয়ার হোসেন জাহিদ, এমরান, তাহের, আব্দুর রহিম, রেহাদ আহমদ, আসাদ আহমদ, ব্যবসায়ী সাদিক, আব্দুল করিম, মোহাম্মদ সাদিকুর রহমান, আবিদ আহমদ, ফয়সাল আহমদ, কয়েস, তারেক আহমদ, সাদিক বিডি, সিরাজ পরদেশী, কলিম উদ্দিনসহ ‘ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ’-এর সদস্য এবং এলাকার সচেতন নাগরিকবৃন্দ।

আয়োজকরা জানান, সড়কের পাশে জমে থাকা ঝোপঝাড় ও আবর্জনা শুধু পরিবেশের সৌন্দর্য নষ্ট করে না, পথচারীদের চলাচলেও নানা ধরনের সমস্যা সৃষ্টি করে। তাই পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন এলাকায় এমন কার্যক্রম পরিচালনা করা হবে।

তারা পরিচ্ছন্ন গোলাপগঞ্জ গড়তে এলাকার সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১০

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১১

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১২

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৩

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৪

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৫

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১৬

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৮

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

১৯

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।