
নিজ ভিটেমাটি বন্ধক রেখে সচ্ছলতার আশায় প্রবাসে পাড়ি জমানো মৌলভীবাজারের বড়লেখার নিজাম উদ্দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত ১২ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আর্থিক সংকটের কারণে তাঁর মরদেহটি এখনো রিয়াদের একটি হাসপাতালের হিমঘরেই পড়ে রয়েছে। পরিবারে সচ্ছলতার ফেরানোর স্বপ্ন নিয়ে যাওয়া মানুষটির এই আকস্মিক মৃত্যুতে বড়লেখার পূর্ব-দক্ষিণভাগ গ্রামে এখন শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাজ না পাওয়া এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চরম মানসিক চাপ ও হতাশার মধ্যে ছিলেন নিজাম উদ্দিন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এই করুণ পরিণতিতে দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। স্বামীর মুখটি শেষবারের মতো দেখার এবং নিজ গ্রামে তাকে দাফন করার আকুল আবেদন জানিয়েছেন নিহতের স্ত্রী শামী আক্তার কানিজ।
তবে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যয় বহন করা এই হতদরিদ্র পরিবারের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। এমতাবস্থায় মানবিক দিক বিবেচনায় নিয়ে নিজামের মরদেহ দ্রুত সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার সুব্যবস্থা করতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে লিখিত আবেদন জানিয়েছেন তাঁর স্ত্রী।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।