মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আফজাল হোসেনকে বিশ্বনাথ পৌর ছাত্রদলের অভিনন্দন


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন

বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথ উপজেলার তাতিকোনা গ্রামের কৃতি সন্তান ও সাবেক উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আফজাল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা ও সদস্য সচিব জাকির হোসেন ইমন তাকে শুভেচ্ছা জানান। তারা বলেন, আফজাল হোসেন বিএনপির একজন নিবেদিত প্রাণ ও আদর্শিক নেতা। বৃটেনে যাওয়ার পূর্বে তিনি বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে যুক্তরাজ্য যুবদল আরও সুসংগঠিত হবে এবং দল ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, এমন একজন কর্মীবান্ধব নেতাকে সঠিক মূল্যায়ন করায় তারা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।