স্টাফ রিপোর্টার
২৪ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট বিভাগে টানা চার দিন অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

সিলেট বিভাগে আগামী চার দিন টানা অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে নদ-নদীর পানি বৃদ্ধি ও মহানগরীর নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে অধিদপ্তরের এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়।

‎আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টা পর্যন্ত সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এই সময়ে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার (ভারী) এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের চেয়েও বেশি (অতি ভারী) বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

‎টানা এই বৃষ্টির প্রভাবে সিলেট ও মহানগরীর নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া উজানে ও স্থানীয়ভাবে বৃষ্টির কারণে নদ-নদীর পানি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে স্থানীয় প্রশাসন।

‎এদিকে অসময়ের এই বৃষ্টির পূর্বাভাসে হাওরাঞ্চলের কৃষি ও জনজীবনে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে। বিশেষ করে বোরো ধান কাটার এই মৌসুমে টানা বৃষ্টির খবর কৃষকদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক কৃষক ফসল ঘরে তুলতে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, মেঘমালার এই প্রভাব আগামী ৩০ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে অব্যাহত থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১০

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১১

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১২

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৩

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৪

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১৫

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১৬

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১৭

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৮

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৯

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।