মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাহবুব মল্লিক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ রাজনৈতিক কর্মী এস এম মাহবুব মল্লিক। উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া মাহবুব মল্লিক বর্তমানে স্থানীয় রাজনীতি ও সমাজসেবায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-অর্থবিষয়ক সম্পাদক এবং তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, তাহিরপুর উপজেলাকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এস এম মাহবুব মল্লিক প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা চলছে। স্থানীয়দের একটি বড় অংশ তাকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখার দাবি তুলেছেন। তারা মনে করেন, তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

নির্বাচনে প্রার্থিতার বিষয়ে এস এম মাহবুব মল্লিক বলেন, “ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং তাহিরপুরবাসীর ভালোবাসা ও এলাকার সামগ্রিক উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতেই আমি জনগণের পাশে থাকতে চাই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১১

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১২

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৩

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৪

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৫

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৬

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৭

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৮

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৯

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।