জকিগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে সরকারি বৃত্তিতে বারঠাকুরী রশিদিয়া মাদরাসার সাফল্য

সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারঠাকুরী রশিদিয়া বালিকা দাখিল মাদরাসা সরকারি বৃত্তি পরীক্ষায় বিশেষ সাফল্য অর্জন করেছে। ইবতেদায়ি (পঞ্চম শ্রেণি) ও দাখিল (অষ্টম শ্রেণি) উভয় স্তরেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বারঠাকুরী রশিদিয়া বালিকা দাখিল মাদরাসা থেকে ইবতেদায়ি পঞ্চম শ্রেণির ২ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে সরকারি ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে। এছাড়া দাখিল অষ্টম শ্রেণির ২ জন শিক্ষার্থী সরকারি বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে, যাদের মধ্যে ১ জন ট্যালেন্টপুল এবং ১ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

মাদরাসার এই ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন সুপার মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরী তাজুল। তিনি বলেন, “নানা সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং ছাত্রীদের একাগ্রতার কারণেই আজকের এই প্রাপ্তি। এই স্বীকৃতি আমাদের ভবিষ্যৎ পথচলাকে আরও অনুপ্রাণিত করবে।”

এদিকে মাদরাসার এমন সাফল্যে আনন্দিত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। তারা বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। জকিগঞ্জ উপজেলার নারী শিক্ষায় এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১০

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১১

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১২

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৩

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৪

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৫

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৬

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৭

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৮

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৯

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।