মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুর টাংগুয়া হাওরে খোলা আকাশের নিচে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত। ‎

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে।সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন,তাহিরপুর উপজেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য,(সাবেক)শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আলহাজ্ব মো.খসরুল আলম।

‎চুড়ান্ত মনোনয়ন(পাওয়ার)পর থেকেই তারা সুনামগঞ্জ-১ আসনের ধানের প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে দিনরাত মাঠে থেকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

‎(৪ফেব্রুয়ারী বুধবার) দুপুরে নির্বাচনী এলাকা তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জয়পুর,গোলাবাড়ি,শিলানী তাহিরপুরসহ তিন গ্রামের সাধারণ ভোটারদের সাথে টাংগুয়া হাওর ওয়াচটাওয়ার এলাকায় মনোরম পরিবেশে খোলা আকাশের নিচে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের সাথে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎উল্লেখ্য,আলহাজ্ব মো.খসরুল আলম,তিনি নিয়মিতভাবে হাট-বাজার,পাড়া-মহল্লা ও গ্রামভিত্তিক উঠান বৈঠক ও সভা করছেন

‎নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভায়”বিএনপি নেতা আলহাজ্ব মো.খসরুল আলমের দৈনিক এই নির্বাচনী প্রচারণা কার্যক্রমে সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,ফেরদৌস আলম আখঞ্জীসহ স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।তারা ধানের শীষ প্রতীকের তাৎপর্য তুলে ধরে ভোটারদের মাঝে বিএনপির রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করছেন।

‎আলহাজ্ব মো.খসরুল আলম,বিএনপির চেয়ারম্যান,তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরছেন।এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে- অবকাঠামোগত উন্নয়ন,শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ ও সরাসরি সহায়তা, নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতকরণ,শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুণগত পরিবর্তন এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি।

‎তিনি আলোচনা সভায় উল্লেখ করেন,‎এবার সাধারণ মানুষের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রতি ইতিবাচক ব্যাপক সাড়া লক্ষ করা যাচ্ছে। অনেক ভোটার আগে ভিন্ন অবস্থানে থাকলেও এখন ধানের শীষেই ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।

‎শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার নারী ও পুরুষ ভোটাররা বলছেন,আমরা এমন নেতা চাই যিনি আমাদের কথা শুনবেন,পাশে থাকবেন এবং সত্যিকারের উন্নয়ন করবেন। তাই নিজ উপজেলার সন্তান কামরুল আগেও আমাদের পাশে ছিলেন-ভবিষ্যতেও থাকবেন বলে আমরা বিশ্বাস করি।

‎বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে কামরুজ্জামান কামরুলের গ্রহণযোগ্যতা বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রচারণার সময় অনেক নারী ভোটার ধানের শীষে প্রার্থী কামরুজ্জামান কামরুল কে ভোট দেওয়ার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং ধানের শীষের

‎প্রার্থী কামরুজ্জামান কামরুলের জন্য দোয়া ও ভালোবাসা প্রকাশ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১০

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১১

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১২

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৩

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৪

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৫

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৬

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৭

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৮

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।