সবুজ প্রান্ত অনলাইন
২৩ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে প্রথমবারের মত বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

69739906414a6 ezgif.com jpg to webp converter
69739906414a6 ezgif.com jpg to webp converter

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। ওপেনার তানজিদ হাসান তামিমের ঝলমলে সেঞ্চুরি ও বিনুরা ফার্নান্দোর আগুনঝরা বোলিংয়ে একতরফা হয়ে যায় শিরোপা নির্ধারণী ম্যাচ।

‎টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা সতর্কভাবেই করেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও তানজিদ। পাওয়ারপ্লেতে উইকেট না হারিয়ে ৪০ রান তোলে রাজশাহী। ৩০ রান করে ফারহান ফিরলেও অন্য প্রান্তে আক্রমণাত্মক হয়ে ওঠেন তানজিদ। তিন নম্বরে নেমে কেইন উইলিয়ামসন ১৫ বলে ২৪ রানের কার্যকর ইনিংস খেলেন। এরপর চট্টগ্রামের বোলারদের ওপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন তানজিদ। চার ও ছক্কার ফুলঝুরি ছড়িয়ে ৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১০০ রান করে আউট হওয়ার সময় রাজশাহীর বড় সংগ্রহের ভিত গড়ে যায়।

‎শেষ দিকে জিমি নিশাম ও নাজমুল হোসেন শান্তর দ্রুত রান তোলায় নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান করে রাজশাহী।

‎১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম। দলীয় ১৮ রানেই ফিরে যান নাঈম শেখ ও মাহমুদুল হাসান জয়। পাওয়ারপ্লে শেষে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৪১। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মির্জা তাহির বেগ ৩৯ রান করলেও অন্যরা বড় ইনিংস খেলতে পারেননি। শেখ মেহেদী দ্রুত আউট হলে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় চট্টগ্রাম। শেষ দিকে আসিফ আলী কিছুটা লড়াই করলেও ১১১ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

‎রাজশাহীর হয়ে বল হাতে দারুণ ছিলেন বিনুরা ফার্নান্দো। মাত্র ৯ রান খরচ করে ৪টি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই লঙ্কান পেসার। হাসান মুরাদ নেন ৩টি এবং জিমি নিশাম ২টি উইকেট।

‎পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স দেখানো চট্টগ্রাম ফাইনালে এসে রাজশাহীর নিয়ন্ত্রিত ক্রিকেটের সামনে দাঁড়াতেই পারেনি। তানজিদের সেঞ্চুরি আর ফার্নান্দোর বিধ্বংসী স্পেলেই নতুন চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখায় রাজশাহী ওয়ারিয়র্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।