মুরাদ মিয়া, তাহিরপুর প্রতিনিধি
৯ জানুয়ারী ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ফেলা মদের বোতলের কাচে আহত হচ্ছেন কৃষকরা

InShot 20260109 073736044 ezgif.com jpg to webp converter
InShot 20260109 073736044 ezgif.com jpg to webp converter

 

 

 

 

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বর্ষা মৌসুমে পর্যটকদের ফেলে দেওয়া মদের ও বিয়ার বোতলের ভাঙা কাচ এখন কৃষকদের জন্য বড় আতঙ্কে পরিণত হয়েছে। বোরো ধান রোপণের সময় জমিতে ছড়িয়ে থাকা এসব কাচের টুকরোর কারণে প্রতিদিনই আহত হচ্ছেন কৃষকরা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুম শুরু হওয়ার পর মাটিয়ান, বলদা, সমসার ও ট্যাকেরঘাটসহ অন্তত ৫–৬টি হাওরে এ পর্যন্ত অর্ধশতাধিক কৃষক কাচের টুকরোয় কেটে আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই দিনমজুর ও দরিদ্র কৃষক, যারা কাজ করতে না পেরে চরম সংকটে পড়েছেন।

 

প্রতি বর্ষায় হাজার হাজার পর্যটক হাউসবোট ও নৌকায় করে টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদী ও ট্যাকেরঘাট নিলাদ্রি লেকসহ বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণে আসেন। আনন্দের সময় অনেকেই নৌকায় বসে মদ ও বিয়ার পান করে খালি বোতল পানিতে ফেলে দেন। বর্ষা শেষে যখন জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ শুরু হয়, তখন এসব বোতল ভেঙে কাদার নিচে মিশে যায়। রোপণ বা আগাছা পরিষ্কারের সময় কৃষকদের চোখে না পড়া এসব কাচের টুকরোয় হাত-পা মারাত্মকভাবে কেটে যাচ্ছে।

 

আহত কৃষকদের মধ্যে রয়েছেন মাটিয়ান হাওরপাড়ের বাছির মিয়া, মুরাদ হাসান, শাখাওয়াত হোসেন, জুবায়েল আহমেদ; সমসার হাওরের শ্রীপুর গ্রামের আলিম মিয়া, হারুন মিয়া; ট্যাকেরঘাট হাওরের মাটিকাটা গ্রামের জমির উদ্দিন, রইস মিয়াসহ আরও অনেকে। বড়দল গ্রামের বশির মিয়া ও ফইজুন নুর বলেন, “ভাঙা কাচের টুকরোগুলো এত ধারালো যে জমিতে হাঁটলেই হাত-পা কেটে যাচ্ছে। আমরা সবাই এখন আতঙ্কে আছি।”

 

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য জুয়েল মিয়া বলেন, “আমার গ্রামেই ১০ জনের বেশি কৃষক আহত হয়েছেন। এটা মেনে নেওয়া যায় না। প্রয়োজনে হাওর পথে পর্যটকদের চলাচলে কঠোর নজরদারি করতে হবে।”

এ বিষয়ে মেঘদূত হাউসবোটের মালিক নিশো দাস বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। আমরা পরিবেশের প্রতি দায়িত্বশীল থেকে হাউসবোট পরিচালনার চেষ্টা করি।”

কান্ট্রি ট্যুরিজম বাংলাদেশের স্বত্বাধিকারী রাসেল ভূইয়া বলেন, “পর্যটকদের এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে পর্যটন স্পট ও পরিবেশ উভয়ই ধ্বংস হচ্ছে।”

তাহিরপুর নৌ মালিক সমিতির সভাপতি রব্বানি মিয়া বলেন, “আমার বাড়িও মাটিয়ান হাওরের পাশে। অনেক কৃষক আহত হয়েছেন। আগামী বর্ষা মৌসুম থেকে আমরা বিষয়টি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করব।”

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, “জমিতে কাজ করতে গিয়ে কৃষকরা আহত হওয়ার বিষয়টি উদ্বেগজনক। পর্যটকদের এমন আচরণ অব্যাহত থাকলে হাওরের কৃষি ও পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। সবাইকে সচেতন হতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।