গোয়াইনঘাট প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৫, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে পুসাগের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

AddText 12 13 02.16.00 scaled
AddText 12 13 02.16.00 scaled

সিলেটের গোয়াইনঘাটে পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট–২০২৫’ শীর্ষক মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলা সদরের গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও নবম শ্রেণির মোট ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পুসাগের সভাপতি রুবেল আহমদ (রাহী) ও সাধারণ সম্পাদক ফখরুজ্জামান ফলিকের নেতৃত্বে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতায় ছিল গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান (যুক্তরাষ্ট্র)। পরীক্ষার সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

পরীক্ষা চলাকালে পুসাগের আয়োজনে অংশ নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। বৃহত্তর গোয়াইনঘাট উপজেলাজুড়ে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষার বিভিন্ন হল ও কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শ্যামল রায়, সহকারী লিডার ট্রেইনার (বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চল) মো. আহমদুল কিবরিয়া বকুল, গোয়াইনঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক এবং পুসাগের উপদেষ্টাবৃন্দ—হারুন আহমদ, ইঞ্জিনিয়ার তারেক আহমদ, সদর উদ্দিন, রুহুল আমিন মারুফ, গুলজার হোসেন ও ফাহিম মোনায়েম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।