সবুজ প্রান্ত
৩০ নভেম্বর ২০২৫, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভায় বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নের দাবি

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় দীর্ঘদিন ধরে স্থবির থাকা পাথর কোয়ারি বন্ধের পর শ্রমিকদের জন্য ঘোষিত বিকল্প কর্মসংস্থান দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে হাদারপাড় বাজারে রাজস্ব ফাঁকি দিয়ে চলা ভারতীয় অবৈধ গরুর ব্যবসা বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর অনুরোধও করা হয়।

রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন। তিনি বলেন, পাথর কোয়ারি বন্ধের পর শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হলেও এতদিনেও তা দৃশ্যমান হয়নি। এতে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। পাশাপাশি হাদারপাড় বাজারে ভারতীয় অবৈধ গরুর ব্যবসা চলছে রাজস্ব ফাঁকি দিয়ে, অথচ সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো নজরদারি নেই। এ ক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, বিকল্প কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কমিটির সদস্যদের আলোচনাও তা গুরুত্ব পেয়েছে। তিনি সবাইকে পরবর্তী সভায় বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে অনুরোধ করেন। প্রয়োজনে এই বিষয়ে আলাদা সভা আহ্বান করা হবে বলেও জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানার এসআই তারিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।