মূল কনটেন্টে যান
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গোয়াইনঘাট ছাত্র পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন


নিজস্ব প্রতিবেদক
AddText 12 29 12.38.53 scaled
AddText 12 29 12.38.53 scaled

সভাপতি মিজানুর রহমান দৌলত, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ মাহফুজ

উৎসবমুখর পরিবেশে উত্তর সিলেটের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন গোয়াইনঘাট ছাত্র পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে আয়োজিত সম্মেলনে সংগঠনের দীর্ঘদিনের জনকল্যাণমূলক কার্যক্রম, স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সঞ্চালনায় এবং সভাপতি শিব্বির আহমদের সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র পরিষদের উপদেষ্টা আলহাজ্ব ওসমান গনি। তিনি বলেন, গোয়াইনঘাট ছাত্র পরিষদ পরিবার, সমাজ ও দেশের জন্য চরিত্রবান ও দায়িত্বশীল মানুষ গড়ে তুলতে ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।

প্রধান বক্তার বক্তব্যে উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ আলী বলেন, গোয়াইনঘাটে যোগ্য নেতৃত্ব তৈরিতে ছাত্র পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি সকল সাবেক নেতৃবৃন্দ, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়। পাশাপাশি বিগত বছরের কার্যক্রমের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন এবং সংগঠনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা কামরুল আহমদ শেরগুল, এলজিডি কন্ট্রাক্টর লোকমান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাদিক আহমদ রুবেল, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের সদস্য সচিব বিলাল আহমদসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

বেলা ২টায় দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ উদ্দিন বাবুল ২০২৫–২৭ সেশনের জন্য মিজানুর রহমান দৌলতকে সভাপতি এবং আব্দুল্লাহ্ মাহফুজকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।

আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান।

পরবর্তী অধিবেশনে নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান দৌলত ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ মাহফুজের উপস্থিতিতে সাবেক সভাপতি শিব্বির আহমদ ও সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।