সবুজ প্রান্ত
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামলা না চালাতে পাকিস্তানের কাছে অনুরোধ

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
চলতি বছর সীমান্তে ২ হাজার ৫০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ করেছে পাকিস্তান। এতে ভারতের সেনাবাহিনীর সদস্য ও বেসামরিক অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে।
২০০৩ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য পাকিস্তানের প্রতি ভারত বারবার অনুরোধ জানালেও তা উপেক্ষা করেছে ইসলামাবাদ।

গতকাল রোববার বিজেপি সরকার এ তথ্য জানিয়েছেন। পাকিস্তান জাতিসংঘের এক বৈঠকে কাশ্মীর সঙ্কট তুলে ধরার পরদিন ভারত এই পরিসংখ্যান প্রকাশ করলো।

জাতিসংঘের ওই বৈঠকে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জান‌িয়েছে পাকিস্তান। তবে ভারত পাকিস্তানের এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ ও সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ বন্ধের আহ্বান জানিয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, আমরা আমাদের উদ্বেগের কথা জানাতে চাই পাকিস্তান সেনােদের অকারণ যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে। এছাড়া আন্তঃসীমান্ত জঙ্গি অনুপ্রবেশ এবং ভারতীয় নাগরিক ও সীমান্তের ছাউনিতে আক্রমণে মদত দেওয়া।

বিজেপি মুখপাত্র বলেন, চলতি বছরে পাকিস্তান ২ হাজার ৫০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে; এতে ২১ ভারতীয় প্রাণ হারিয়েছেন। ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমরা বারবার পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন ও সন্ত্রাসীদের অবৈধ অনুপ্রবেশের জবাবে ভারতীয় সামরিক বাহিনী সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে।

এদিকে রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে কাশ্মীর সঙ্কট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে এই বিরোধ ভারত-পাকিস্তান সঙ্কটের কেন্দ্রবিন্দুতে চলে আসায় পারমাণবিক যুদ্ধের শঙ্কা এবং যুদ্ধ হলে পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেছেন, কাশ্মীর পরিস্থিতি মোকাবেলায় তার দেশের হাতে সীমিত বিকল্প রয়েছে। পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশি দেশের মাঝে আকস্মিক পারমাণবিক যুদ্ধ বাধতে পারে বলে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে ইমরান খান বলেন, একেবারে সত্য। কাশ্মীরে যা ঘটছে, সেটি হলো সেখানে কম কিংবা বেশি গণহত্যা চালাচ্ছে ভারত। সেখানে মানুষের ওপর জাতিগত হামলা হচ্ছে। আমি মনে করি, জার্মান নাৎসি শাসনের পর এ ধরনের হামলা দেখা যায়নি।

কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা সম্পর্কিত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১০

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১১

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১২

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৩

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৪

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৫

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৬

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৭

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৮

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৯

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।