সবুজ প্রান্ত
২ মার্চ ২০২৪, ৩:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাও. হুছামুদ্দীন চৌধুরী এমপি সৌদি-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের মেম্বার মনোনীত

ধর্মমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপিকে বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্য মনোনীত করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী জাতীয় সংসদ সচিবালয়ের ইন্টার পার্লামেন্টারী অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি অনুবিভাগের পরিচালক সামিয়া রুবাইয়াত হোসেইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দ্বাদশ জাতীয় সংসদের ১৫ জন সংসদ সদস্য নিয়ে গঠিত এ মৈত্রী গ্রুপে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমানকে সভাপতি এবং সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি সহ ১৫জন সংসদ সদস্যকে গুরুত্বপূর্ণ এ মৈত্রী গ্রুপে সদস্য করা হয়েছে। এছাড়া জাতীয় সংসদের স্পীকারকে প্রধান পৃষ্ঠপোষক এবং ডেপুটি স্পীকারকে এ গ্রপের পৃষ্ঠপোষক করা হয়েছে।

গঠিত সংসদীয় মৈত্রী গ্রুপ বাংলাদেশ ও সৌদীআরবের সংসদ সদস্যদের মাঝে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন, সংসদীয় রীতিনীতি ও ভাবের আদান প্রদানে কাজ করবে। এছাড়া উভয় দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে বিদ্যমান সুসম্পর্ক আরো দৃঢ়করণে সহযোগিতা করবেন।

এদিকে সৌদি-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের মেম্বার নির্বাচিত হওয়ায় সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপিকে অভিনন্দন জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। পাশাপাশি প্রেসক্লাব নেতৃবৃন্দ মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপিকে সৌদি-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের মেম্বার নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কৃতজ্ঞতা জানান।
তাছাড়া জকিগঞ্জ-কানাইঘাটের সাধারণ মানুষের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ায় আনন্দের জোয়ার লক্ষ্য করা গেছে। উন্নয়ন বঞ্চিত অবহেলিত এ জনপদের মানুষ স্বাধীন বাংলাদেশে মাত্র ১ বারই মরহুম এম এ হকের মাধ্যমে মন্ত্রীত্বের স্বাদ পেয়েছিল। যার কারনে এ অঞ্চলে কাঙ্খিত উন্নয়ন হয়নি। এবারে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপির মাধ্যমে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সামগ্রিক উন্নয়ন হবে বলে সাধারণ মানুষ আশায় বুক বেধে বসে আছেন। যদিও মাওলানা হুছামুদ্দীন চৌধুরী স্বতন্ত্রভাবে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারপরও সরকার প্রধান শেখ হাসিনার সাথে তাঁর বেশ ভালো সুসম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপিকে অন্যান্য সংসদ সদস্যের চেয়ে আলাদা নজরে দেখেন। সংসদের অধিবেশন কক্ষে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপিকে দিয়েছেন একেবারে সামনের সারির আসন। যেখানে ইতিপূর্বে জকিগঞ্জ-কানাইঘাট থেকে নির্বাচিত আর কারো ভাগ্যে এমন সম্মান জোটেনি।
সাধারণ মানুষ বলছেন, মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি সাধারণ যে কোনো মন্ত্রীর চেয়েও সরকার থেকে বেশী উন্নয়ন বরাদ্ধ নিজ এলাকার জন্য নিয়ে আসতে সক্ষম। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১০

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১১

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১২

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৩

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৪

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৫

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৬

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৭

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৮

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৯

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।