সবুজ প্রান্ত
৮ এপ্রিল ২০২৪, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ থানা প্রাঙ্গনে ঈদ উপহার বিতরণে মাও. হুছামুদ্দীন চৌধুরী এমপি

ন্যায়কে অন্যায় ও অন্যায়কে ন্যায় বানানোর চেষ্টা করবেন না, এগুলো থেকে বিরত থাকা উচিৎ

সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি বলেছেন, প্রসাশনের সব বিষয়ে আমি হস্তক্ষেপ করতে চাই না, সব বিষয়ে আমার অভারলুকিং আছে, কিন্তু পুলিশ প্রসাশন কোনো বদনামি হয়ে আমার কাছে কোনো নালিশ যাক সেটা আমি চাই না। পুলিশের সুনাম শুনলে আমি এতটুকু খুশি হই যে রকম নিজের সন্তানের সুনাম শুনলে একজন বাবা যেমন খুশি হয়। আপনার থানা পুলিশ আমার সাথে সদ্ব্যবহার করেছে শুনলে আমি একজন এমপি হিসেবে তারচেয়েও বেশী খুশি হই। আবার আপনাদের বদনাম শুনলে আমি এতটুকু লজ্জা পাই, যে আমার লজ্জা ঢাকার কোনো জায়গা পাইনা। একই ভাবে উপজেলা প্রশাসনের কোনো অফিসারের সুনাম শুনলে আমি খুশি হই। কারন আমি চাই দুঃখী ও মজলুম মানুষের পাশে থাকতে। কখনো কোনোদিন কোনো ন্যায়কে অন্যায় বানানো এবং অন্যায়কে ন্যায় বানানোর চেষ্টা করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। ন্যায়কে ন্যায়ের মত দেখেন, অন্যায়কে অন্যায়ের মতো দেখেন। আইন তার গতিতে চলবে, আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি সোমবার দুপুরে জকিগঞ্জ থানা প্রাঙ্গনে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে জকিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে ঈদ-উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন। থানা পুলিশের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা আমাদের জকিগঞ্জের মেহমান, আপনারা আইন-শৃঙ্খলা রক্ষার্থে মানে ইজ্জতে দায়িত্ব পালন করেন সেটা আমরা চাই। আপনাদের ইজ্জত দেয়া আমাদের দায়িত্ব, আর আমাদের এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা আপনাদের দায়িত্ব। অপরাধীরা অপরাধ করে যাতে সামান্য জরিমানা দিয়ে ছাড় না পায় সে ব্যাপারে আইন সংশোধন করতে বিষয়টি সংসদে উত্থাপন করবো।

সোমবার দুপুরে জকিগঞ্জ থানা প্রাঙ্গনে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপির ব্যক্তিগত পক্ষ থেকে জকিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে চাল, ময়দা, চিনি, সেমাই, সুজি, শাড়ী ও লুঙ্গি সহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অত্যান্ত সুশৃঙ্খল ভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন করায় জকিগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর এমপি বলেন, আমার পক্ষ থেকে হিন্দু-মুসলমান নির্বিশেষে সকল গ্রাম পুলিশ ও সমাজের পিছিয়ে পড়া মাঝে চাল, ময়দা, চিনি, সেমাই, সুজি সহ ঈদ উপহার দিয়ে ঈদের খুশিটা সবাইকে নিয়ে ভাগাভাগি করে করতে চাই। আমি একজন ব্যাতিক্রম মানুষ, প্রধানমন্ত্রী আমাকে তার পক্ষ থেকে বিশেষ উপহারের দামী ৩৫০ টি শাড়ী, কিছু থ্রী পিছ ও কিছু লুঙ্গি দিয়েছেন। সেগুলো একান্তই ব্যাক্তিগত আত্মীয় স্বজন ও পরিবারের লোকদের দিতে পারতাম। কিন্তু সেগুলো থেকে কিছু দামী শাড়ী কিছু এতিম মেয়েদের বিবাহে প্রদান করেছি এবং আপনাদের জন্যও এই উপহারের শাড়ীও নিয়ে এসছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির মৌখিক পরীক্ষা স্থগিত

দেশীয় অস্ত্র নিয়ে হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলা,আহত অন্তত ১৫ জন

যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা

জিসানের শেষ মুহূর্তের গোলে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম শিরোপা সিলেটের

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

১০

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

১১

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

১২

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

১৩

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

১৪

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১৫

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১৬

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১৭

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৮

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৯

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।