সবুজ প্রান্ত
২৯ মার্চ ২০২৫, ৪:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু

বিশ্বনাথ প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথের অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু করেছে রেসকিউ লাইফ ফাউন্ডেশন। শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ কর্মসূচির উদ্বোধন করা হয় শুক্রবার (২৮ মার্চ) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নুর তুষার, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাহিদ আহমদ সুয়েব এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রচার সম্পাদক খলিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান, অর্থ সম্পাদক অমিত কুমার পাল, সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন, কার্যনির্বাহী সদস্য মো. আল-আমিন, প্রিন্ট মিডিয়া বিষয়ক সম্পাদক আল হাদী, নির্বাহী সদস্য রাজুল ইসলাম ও রকিব আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য সংগঠনের উদ্যোগের প্রশংসা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১০

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১১

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১২

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৩

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৪

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৫

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১৬

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৮

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

১৯

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।