জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ পৌরসভার কেছরি গ্রামের তরুন আলেম মাওলানা আইনুল হক ক্বাসেমীর পিতা, মাওলানা শফিকুল হক মঙ্গলবার সকাল ৭ টার সময় সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন হাড়ের ক্ষয়জনিত রোগে আক্রান্ত ছিলেন। মরহুমকে মঙ্গলবার বাদ আসর জকিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে কেছরি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মুফতি আইনুল হক ক্বাসেমী।জানাযায় বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।