সবুজ প্রান্ত
১০ অক্টোবর ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বুধবারী বাজার জামেয়ার ফুযালা সম্মেলন সম্পন্ন


গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া বুধবারী বাজার, সিলেট–এর তাকমিল ফিল হাদীস ও হিফয বিভাগ থেকে সমাপনী সম্পন্ন করা ফাযিলদের নিয়ে এক বর্ণাঢ্য ফুযালা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) মাদরাসার হলরুমে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতারাম মুহতামিম মাওলানা মুজিবুর রহমান বাগিরঘাটি। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামেয়ার মুহাদ্দিস ও মাদানিয়া ছাত্র সংসদের সভাপতি মাওলানা কাওছার আহমদ।

সম্মেলনে নসিহতমূলক বক্তব্য প্রদান করেন জামেয়ার শায়খুল হাদীস মাওলানা আলাউদ্দিন মাসউদ এবং সিনিয়র মুহাদ্দিস মাওলানা রমিজ উদ্দিন। বক্তারা বলেন, “জামেয়ার ফুযালারা সমাজ সংস্কার, দাওয়াত ও ইসলামী নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মধ্যে ঐক্য, নৈতিকতা ও দায়িত্ববোধ সর্বদা বজায় থাকা জরুরি।”

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা তাদের সংক্ষিপ্ত অনুভূতি ও মতামত ব্যক্ত করেন। পরে মাওলানা সাজিদুর রহমান শিলঘাটীকে সভাপতি, মাওলানা হাফিজ জামিনুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মুফতি রুহুল কুদ্দুসকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্যবিশিষ্ট মাদানিয়া ফুযালা পরিষদের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১১

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১২

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৩

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৪

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৫

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১৬

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১৭

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৮

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৯

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।