জকিগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুনশীবাজার জামেয়া ফয়জেআম মাদ্রাসার ৭০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন ২১–২২ ডিসেম্বর

AddText 12 16 08.53.56 scaled
AddText 12 16 08.53.56 scaled

খলিফায়ে মাদানী আল্লামা মামরখানী (রহ.) ও শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী (রহ.)-এর স্মৃতিধন্য জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার, জকিগঞ্জ-এর দুই দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন আগামী ২১ ও ২২ ডিসেম্বর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাদ আসর জামেয়া প্রাঙ্গণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জামেয়ার নায়েবে মুহতামিম ও লন্ডনপ্রবাসী মুফতি আবদুল মুনতাকিম জানান, দেশ-বিদেশের খ্যাতিমান উলামায়ে কেরাম ও ইসলামী স্কলারদের অংশগ্রহণে সম্মেলনটি একটি বৃহৎ দ্বীনি সমাবেশে রূপ নিতে যাচ্ছে। উভয় দিনই অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন এবং শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের হাতে ফুযালা, আবনা ও হুফফাজদের দস্তারে ফযীলত প্রদান করা হবে।

তিনি আরও জানান, সম্মেলন বাস্তবায়নে ইন্তেজামিয়া কমিটি, প্রচার, অর্থ ও প্রবাসী কমিটিসহ সংশ্লিষ্ট সব কমিটি সমন্বিতভাবে কাজ করছে। সম্মেলনকে ঘিরে মুনশীবাজার এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় জনগণসহ সর্বস্তরের মানুষ আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশ-বিদেশে সম্মেলনের তথ্য পৌঁছে দিতে একটি সক্রিয় মিডিয়া সেল কাজ করছে। অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় গণমাধ্যমে নিয়মিত প্রচারণার পাশাপাশি সম্মেলনের বিভিন্ন আয়োজন ও অতিথিদের আগমন লাইভ কভারেজের মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

এদিকে, সাংবাদিক ও মিডিয়া কর্মীদের নির্বিঘ্ন সংবাদ সংগ্রহ নিশ্চিত করতে সম্মেলন প্রাঙ্গণে পৃথক মিডিয়া ডেস্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় জামেয়ার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল হান্নান বলেন, “ ঐতিহ্যবাহী এই জামেয়ার দস্তারবন্দী মহাসম্মেলন কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং অতীত, বর্তমান ও ভবিষ্যতের আলেম সমাজের মিলনমেলায় পরিণত হবে। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে যারা দেশে-বিদেশে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন—তাদের জন্য এটি এক স্মরণীয় ও গৌরবময় উপলক্ষ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১০

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১১

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১২

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৩

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৪

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৫

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৬

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৭

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৮

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৯

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।