সবুজ প্রান্ত
৭ জানুয়ারী ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে আসছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম মুফতি আব্দুল মান্নান

জকিগঞ্জ  প্রতিনিধি : জকিগঞ্জে আসছেন বিশ্ববিখ্যাত ইসলামি বিশ্ববিদ্যালয় দারুল উলুম করাচির নাইবে মুফতি আল্লামা মুফতি আব্দুল মান্নান (দা.বা)। আগামী ১০ জানুযারী তিনি জকিগঞ্জের রারাই গ্রামে অবস্থান করে ১২ জানুয়ারি প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ খলিফায়ে মাদানী আল্লামা আবদুল গাফ্ফার শায়খে মামরখানি (রহ)-এর স্মৃতি বিজড়িত  মুনশীবাজার জামেয়া ফয়জেআম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখবেন।

করাচি থেকে শ্রীলঙ্কা হয়ে ইতোমধ্যে তিনি রাজধানী ঢাকায় পৌছেছেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি রাজধানী ঢাকা, চট্রগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের বেশ কয়েকটি ইসলামী মাহফিলে বক্তব্য রাখবেন। পাকিস্তান সুপ্রীম কোর্টের বিচারপতি থাকাকালীন সময়ে মুফতি তাকী উসমানী বেশির ভাগ রায় ও ফতোয়ার লেখক হচ্ছেন মুফতি আব্দুল মান্নান। 
মুফতি আব্দুল মান্নান সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রারাই গ্রামের সন্তান। সিলেটের হযরত শাহজালাল দরগাহ মাদ্রাসায় লেখাপড়া শেষ করে চলে যান পাকিস্তানের দারুল উলূম করাচীতে। সেখানে লেখাপড়া শেষ করে অদ্যাবদি দারুল উলুম করাচীর নাইবে মুফতি পদে কর্মরত আছেন। শাহজালাল দরগাহ মাদ্রাসার সাবেক মুহতামিম সিলেটের প্রখ্যাত ফকীহ হযরত মাওলানা মুফতি আবুল কালাম যাকারিয়া (রহ.) ছিলেন তার সহপাঠি। 
পাকিস্তান সুপ্রীম কোর্টের শরীয়া কাউন্সিলের বিচারপতি আল্লামা মুফতি তাকী উসমানীর পরই দারুল উলুম করাচিতে তাঁর প্রভাব ও গ্রহণযোগ্যতা ব্যাপক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১০

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১১

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১২

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৩

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৪

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৫

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৬

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৭

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৮

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৯

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।