সবুজ প্রান্ত
২৫ নভেম্বর ২০২৪, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের পাঠানচকে ব্রীজ নির্মাণকে কেন্দ্র করে বিরোধ : উত্তেজনা

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের পাঠানচক গ্রামে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে ব্রীজের পাশের জমির মালিক দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ব্রিজের পাশের জমির মালিকের অভিযোগ, একটি কুচক্রী মহল আমার ক্ষতিসাধনের লক্ষে নির্ধারিত স্থানে বীজ না বসিয়ে আমার জায়গার মধ্যে বসানোর অপচেষ্টা চালাচ্ছে। আমার বাড়ীতে লোকজন না থাকায় একটি মহল সংশ্লিষ্ট ঠিকাদারকে নিয়ে এই অপচেষ্টা চালায়। এটা নিয়ে বিরোধ দেখা দিলে ২ দিন কাজ বন্ধ থাকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান ও শিক্ষা কর্মকর্তা এমদাদুল হককে নিয়ে সরজমিন পরিদর্শন করেন।

জানা যায়, নির্মাণাধীন ব্রীজের পাশের জমির মালিকের জমির কিছু অংশ ঐ ব্রীজের নিচে পড়ে যায়। পরে তার পক্ষ থেকে আপত্তি উঠে। বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার প্রজেক্ট অফিসারকে নিয়ে সমাধান করে দেন। পরে বিষয়টি নিয়ে জমির মালিক পক্ষের প্রতিনিধি সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা তানভীর আহমদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদকে অবগত করেন। তিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবগত করলে তার পরামর্শে ২ দিন কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট ঠিকাদার ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়।
সংশ্লিষ্ট কাজের ঠিকাদার বিএনপি নেতা সাব্বির আহমদ জানান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ আমার নির্মাণ শ্রমিকদের বাধা দেওয়ার কারনে ২ দিন কাজ বন্ধ রাখি। পরে এলাকাবাসীর অনুরোধে আবারো কাজ শুরু করি। সোশ্যাল মিডিয়ায় দেয়া ভিডিওতে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান।
এ প্রসঙ্গে পাঠানচক গ্রামের বাসিন্দা মুছলেহ উদ্দিন খান বলেন, ঐ ঠিকাদার একজন নোংরা মানসিকতার লোক। এলাকায় বিভ্রান্তি সৃষ্টির লক্ষে একজন সম্মানী মানুষের নামে চাঁদাবাজির অভিযোগ তুলছেন। তার এমন অভিযোগ ছড়ানোর নিন্দা জানাই।
জকিগঞ্জ সদর ইউপির সাবেক সদস্য আজিজুর রহমান কালন ও সুলতানপুর ইউপি সদস্য শামীম আহমদ খান জানান, ব্রীজের পাশের জমি সংক্রান্ত বিরোধের জেরে মিমাংসার জন্য পিআইওর পরাশর্শে ২ দিন কাজ বন্ধ ছিল। চাঁদাবাজির অভিযোগ মিথ্যা। যার সম্পর্কে এই অভিযোগ তুলা হচ্ছে তিনি একজন সম্মানি মানুষ। আমরা এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানাই।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ বলেন, ছাত্রদল নেতা তানভীর আহমদের জমির উপর দিয়ে ব্রীজ নির্মানের অভিযোগ শুনে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে ফোনে কথা বলি। তিনি ঢাকায় অবস্থান করার কারনে আমাকে জানান জকিগঞ্জ এসে বিষয়টি নিয়ে বসবেন। তার নির্দেশেই কাজ বন্ধ ছিল। ঠিকাদার সাব্বির আহমদ হিংসার বশবর্তী হয়ে অনলাইনে আমার নামে মিথ্যা অভিযোগ করছেন। আমি এর তীব্র নিন্দা জানাই।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম বলেন, পাঠানচকের কালভার্টের কাজ শুরুর আগে ও পরে আমি পিআইওকে নিয়ে একাধিকবার পরিদর্শন করেছি। কাজের মান বা অন্যান্য বিষয়ে কেউ কখনো কোনো অভিযোগ করেনি। গতকালকে অনলাইনে একটি ডিডিও দেখে আজ আবারো পরিদর্শন করেছি। এলাকাবাসী সহ কেউ কোন চাঁদাবাজির অভিযোগ আমার কাছে করেনি। ব্রীজের স্থানের জায়গা নিয়ে একটি অভিযোগ আছে। এটা আমরা সকলে বসে যথাযথভাবে সমাধান করে দিবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।