সবুজ প্রান্ত
২৬ ডিসেম্বর ২০২৪, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা!

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া মোবাইল চুরির অপবাদ দিয়ে মারপিট করায় অপমান সইতে না পেরে সায়ান আহমদ (১৭) নামক এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলার কর্মধা ইউনিয়নে পূর্ব ফটিগুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সায়ান মৃত হীরা মিয়ার ছেলে।

 



জানা যায় উপজেলা কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামে ২৫ ডিসেম্বর বুধবার রাতে এলাকায় ছুফি মিয়ার দোকান থেকে তার মোবাইলটি চুরি হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল আহমদ ও বাদশা মিয়া এঘটনায় মৃত হীরা মিয়ার ছেলে সায়ান আহমদকে অভিযুক্ত করে মারপিট করেন। 

পরিবারের লোকজন জানান, রাতে বাড়িতে গেলেও সায়ান অপমানিত বোধ করেন। সকালে সায়ানের মা বিষয়টি স্থানীয় ইউনিয়নের মেম্বার আব্দুল মতিনের বাড়িতে যান। এই ফাঁকে সায়ান ঘরের তীরের সাথে গলার মাফলার দিয়ে আত্মহত্যা করেন। 
কর্মধা ইউপি মেম্বার আব্দুল মতিন জানান, সায়ানের মায়ের সাথে বাড়িতে গিয়ে লাশ ঝুলন্ত আবস্থায় দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণাৎ কুলাউড়া থানা পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে কুলাউড়া থানার এসআই মোস্তাফিজ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।



কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আফসার জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে। তাছাড়া ময়না তদন্ত প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১০

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১১

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১২

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৩

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৪

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১৫

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১৬

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১৭

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৮

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৯

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।