সবুজ প্রান্ত
২৫ মার্চ ২০২৫, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে ছাগলের মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা, তোলপাড়!

ছবি : সংগ্রহকৃত
ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা ইউনিয়নের বোরোল বাজার এলাকায় এক লোমহর্ষক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, গ্রামের এক যুবক মাঠে চড়তে যাওয়া একটি গৃহপালিত ছাগলকে ধর্ষণের চেষ্টা করেছে। এ ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা, কারণ এমন ঘটনার কথা তারা কখনোই শোনেননি বা দেখেননি।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়,সোমবার (২৪ মার্চ) এলাকার এক বাসিন্দা তাঁর পালিত ছাগলটিকে মাঠে চড়তে ছেড়ে দেন, যাতে সেটি ঘাস খেতে পারে। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে ছাগলটিকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। ঠিক তখনই তিনি ছাগলের চেঁচামেচির শব্দ শুনতে পান।

দাবি করা হচ্ছে, সেই শব্দ শুনে তিনি সামনে এগিয়ে গেলে এমন দৃশ্য দেখেন, যা দেখে তাঁর চোখ কপালে ওঠে! তিনি দেখেন, এলাকারই এক যুবক ছাগলটিকে জোরপূর্বক চেপে ধরে বিকৃত যৌনাচারের চেষ্টা করছে! যাতে ছাগলটি চিৎকার করতে না পারে, সেজন্য তার মুখ শক্ত করে গামছা দিয়ে বাঁধা হয়েছিল! মালিক ঘটনাস্থলে পৌঁছতেই অভিযুক্ত যুবক ছাগলটিকে রেখে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার কথা চারদিকে ছড়িয়ে পড়তেই গ্রামে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে বিষয়টি এখানেই শেষ হয়নি। অভিযোগ উঠেছে, কিছুক্ষণ পর অভিযুক্ত যুবক নেশাগ্রস্ত অবস্থায় ফিরে এসে ছাগলের মালিকের বাড়িতে হামলা চালায়। তিনি ও তাঁর পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর করে। এতে পরিবারের চারজন সদস্য আহত হন, যাঁদের মধ্যে নারীও ছিলেন।

এ ঘটনায় ছাগলের মালিক থানায় অভিযোগ জানান এবং প্রমাণ হিসেবে ছাগলটিকেও সঙ্গে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। তবে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত অভিযুক্তকে আটক করা হয়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমন নৃশংস ঘটনার পর গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাঁরা দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১০

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১১

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১২

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৩

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৪

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১৫

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৬

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৭

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৮

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৯

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।