সবুজ প্রান্ত
১৩ মার্চ ২০২৫, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরার নির্যাতিত শিশু আছিয়ার মৃত্যু, গোটা দেশজুড়ে শোকের মাতম

নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন থাকা মাগুরার শিশু আছিয়াকে আর বাঁচানো গেল না। দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সে মারা যায়। হৃদয়বিদারক এই ঘটনায় গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যু সাধারণ মানুষসহ নীতিনির্ধারকদেরও নাড়া দিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শিশুটির মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে। সেনাবাহিনী জানায়, শিশুটির চিকিৎসায় আধুনিক সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু আজ সকালে তার হৃদযন্ত্র তিনবার বন্ধ হয়ে যায়। চিকিৎসকরা দুইবার সফলভাবে তাকে ফিরিয়ে আনলেও তৃতীয়বার আর তা সম্ভব হয়নি।

গত ৮ মার্চ গুরুতর অবস্থায় ঢাকার সিএমএইচ-এ ভর্তি করা হয় শিশুটিকে। তার চিকিৎসার জন্য সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনরাত চেষ্টা চালিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

শিশুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, মানবাধিকার কর্মী এবং নেতৃবৃন্দ সবাই শোক প্রকাশ করছেন। বাংলাদেশ সেনাবাহিনীও শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। সেনাবাহিনী আশ্বাস দিয়েছে, তারা শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।