সবুজ প্রান্ত
১৩ অক্টোবর ২০২৫, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় শিক্ষক নির্যাতনের প্রতিবাদে জকিগঞ্জে ব্যাপক কর্মবিরতি

ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে সিলেটের জকিগঞ্জ উপজেলায় সোমবার সকাল থেকে শুরু হয়েছে ব্যাপক কর্মবিরতি। উপজেলার সরকারি, বেসরকারি স্কুল ও মাদ্রাসাসমূহের শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে এ কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষকরা বলেন, “শিক্ষককে অপমান করা মানে গোটা শিক্ষা সমাজকে অপমান করা। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।”

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসা, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদরাসা, মাহমুদুর রহমান মজুমদার বিদ্যানিকেতন, গোলাম মোস্তফা চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, লুৎফুর রহমান হাইস্কুল অ্যান্ড কলেজ, থানাবাজার লতিফিয়া দাখিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী কর্মবিরতি পালিত হয়।

স্থানীয় শিক্ষকরা জানান, ঢাকায় শিক্ষক নির্যাতনের ঘটনার পর দেশব্যাপী যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, জকিগঞ্জের শিক্ষক সমাজও কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজকের এই কর্মবিরতিতে অংশ নিয়েছে।

আন্দোলনকারী শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে— ২০ শতাংশ বাড়ি ভাতা প্রদান, প্রতি শিক্ষককে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান এবং এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো ও সুবিধার পুনর্বিন্যাস।

কর্মবিরতির কারণে সোমবার উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকে। এতে শিক্ষার্থীরা পাঠচক্র থেকে বঞ্চিত হয় এবং অভিভাবকদের মধ্যেও হতাশা দেখা দেয়। তবে শিক্ষক সমাজ জানিয়েছে, তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১০

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১১

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১২

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৩

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৪

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৫

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৬

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৭

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৮

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৯

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।