সবুজ প্রান্ত
১৪ নভেম্বর ২০২৫, ১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে প্রত্যাহার মৌলভীবাজারের ‘দরবেশ’ ডিসি ইসরাঈল হোসেন

মৌলভীবাজার প্রতিনিধি:

বিতর্ক, সমালোচনা ও আন্দোলনের মুখে অবশেষে প্রত্যাহার করা হয়েছে মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাঈল হোসেনকে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক তৌহিদুজ্জামান পাভেল।

মৌলভীবাজারে ‘দরবেশ’ ডিসি হিসেবে পরিচিত ইসরাঈল হোসেন নানা সময় আলোচনায় আসলেও শেষ দিকে তিনি জড়িয়ে পড়েন তীব্র সমালোচনায়। বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থাকাকালে দুর্নীতির অভিযোগে আলোচনায় আসেন তিনি। মৌলভীবাজারে যোগদানের পর স্থানীয় ধর্মীয় অনুভূতিতে আঘাত, কথিত ফান্ডের নামে অর্থ গ্রহণ এবং সহকর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

একাধিক কর্মকর্তা সংস্থাপন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। কেউ কেউ ত্যক্ত হয়ে বদলি নিয়ে মৌলভীবাজার ছেড়েও যান।

তবে বিতর্কের মধ্যেও প্রশাসনে কিছু দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হন তিনি। একাংশ তাঁর সাহসী উদ্যোগের প্রশংসা করলেও অন্য অংশ মনে করেন, তিনি ছিলেন পক্ষপাতদুষ্ট এবং জামায়াতপন্থী একটি গোষ্ঠীর প্রভাবে পরিচালিত। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় নানা বিতর্ক।

তাঁর প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে প্রশাসনিক মহল ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ স্বস্তি প্রকাশ করেছেন, আবার কেউ হতাশা ব্যক্ত করেছেন।

নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি যেন অভিজ্ঞতা কাজে লাগিয়ে সকল মতের কর্মকর্তাদের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও ন্যায়নিষ্ঠ ভূমিকা রাখতে পারেন— এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১০

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১১

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১২

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৩

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৪

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৫

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৬

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৭

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৮

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৯

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।