সবুজ প্রান্ত
১৯ নভেম্বর ২০২৫, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের জেলা প্রশাসকসহ ১২ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

সুনামগঞ্জ প্রতিনিধি 



সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ইলিয়াস মিয়া, তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক, বিশ্বম্ভরপুরের ইউএনও মেরিনা দেবনাথ ও এসিল্যান্ড (ভূমি) শাহরুখ আলম শান্তনুসহ ১২ জন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাইকোর্ট। খনিজ বালি–পাথর চুরি ও লুট ঠেকাতে উচ্চ আদালতের পূর্বের নির্দেশনা অমান্যের অভিযোগে এই নোটিশ পাঠানো হয়।

মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেন। বিশ্বম্ভরপুরের মিয়ারচর এলাকার বাসিন্দা খুরশেদ আলমের পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

পিটিশনে অভিযোগ করা হয়, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইজারার নীতিমালা ভঙ্গ করে জাদুকাটা বালি মহাল-১, ২ ও আশপাশের এলাকায় নদীর তীর কেটে, ‘সেইভ’ মেশিন ব্যবহার করে খনিজ বালি–পাথর চুরি ও লুট চলছে। এসব অপতৎপরতায় অভিযুক্ত কর্মকর্তাদের গোপনে সহযোগিতার অভিযোগও আনা হয়।

এছাড়া এসব লুট–চুরির ঘটনা আড়াল করতে জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় থানার পক্ষ থেকে মাঝে-মধ্যে লোকদেখানো অভিযান পরিচালনার বিষয়টিও আদালতের নজরে আনা হয়।

কারা কারা বিবাদী

পিটিশনে বিবাদী করা হয়েছে— জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, রেভিনিউ ডেপুটি কালেক্টর সোয়াদ সাত্তার চৌধুরী, তাহিরপুরের ইউএনও মেহেদী হাসান মানিক, বিশ্বম্ভরপুরের ইউএনও মেরিনা দেবনাথ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছাতক চাকমা, তাহিরপুর সার্কেলের এএসপি প্রণয় রায়, তাহিরপুরের এসিল্যান্ড শাহরুখ আলম শান্তনু, বিশ্বম্ভরপুরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা মেরিনা দেবনাথ, তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন ও বিশ্বম্ভরপুর থানার ওসি মুখলেছুর রহমানকে।

ইউএনও ও এসিল্যান্ডের দাবি

তিনি জানান, যাদুকাটা নদীর তীর কাটা ও ইজারাবিহীন এলাকা থেকে বালু উত্তোলন রোধে ৩০ দিনে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত ৫৭টি অভিযান পরিচালনা করেছে।

তাহিরপুর ইউএনও মেহেদী হাসান বলেন, আদালতের আদেশের কপি এখনও হাতে পাননি।

অপরদিকে, গত শনিবার রাতের এক স্ট্যাটাসে সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু জানান—১৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৫৩টি অভিযানে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড এবং ৮টি বাল্কহেড জব্দ করা হয়। জরিমানা আদায় করা হয় ২ লাখ টাকা।

স্ট্যাটাসে ‘জনসেবায় প্রশাসন’ উল্লেখ করে প্রশাসনের বিরুদ্ধে গুজব বা ভ্রান্ত প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

ইজারার বড় অঙ্কের তথ্য

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের বৃহৎ বালুমহাল ‘যাদুকাটা-১ ও ২’ এ বছর ইজারা নেন শাহ রুবেল ও নাছির মিয়া। ইজারার মোট অর্থমূল্য ১০৭ কোটি টাকা।
গেল ৮ নভেম্বর থেকে পরবর্তী কয়েক দিনে নদীর তীর কেটে বালু লুটের ঘটনায় ক্ষতির পরিমাণ কমপক্ষে ১০০ কোটি টাকার বলে উল্লেখ রয়েছে পিটিশনে।

আইনজীবীর মন্তব্য
রিটকারী খুরশেদ আলমের আইনজীবী উজ্জ্বল হোসেন বলেন, “প্রশাসনের নিষ্ক্রিয়তায় পাড় কাটা অব্যাহত রয়েছে। এতে আদালতের পূর্বের আদেশ প্রতিপালিত হয়নি।”

ডিসির মন্তব্য
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “দায়িত্ব পালনে কোনো ত্রুটি হয়নি। প্রতিদিন তিনজন ম্যাজিস্ট্রেট পালাক্রমে অভিযান পরিচালনা করছেন। পাড় কাটার চেষ্টা পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তিনি জানান, আদালতের নোটিশ এখনও হাতে পাননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১০

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১১

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১২

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৩

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৪

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৫

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৬

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৭

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৮

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৯

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।