সবুজ প্রান্ত
১৩ নভেম্বর ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষকে বিজয়ী করলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদ থাকবে: কলিম উদ্দিন আহমেদ মিলন

 শাহ্ মাশুক নাঈম ::

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘ধানের শীষকে বিজয়ী করলে ছাতক-দোয়ারাবাজারে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদ ও ভালো থাকবে।’

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোহালিয়াবাজার পয়েন্টে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিলন আরও বলেন, ‘এবার আমি শুধু নিজে নয়, পুরো ছাতক-দোয়ারাবাজারের মানুষের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে, সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে হবে। কারণ শুধু উৎসবের দিন নয়, সংগ্রামের দিনেও আমরা এক থাকতে চাই।’

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘একটি দল রাজনীতির নামে জনগণকে বিভ্রান্ত করছে — ‘গণভোট’, ‘পিআর’ ইত্যাদি শব্দ দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। কিন্তু ছাতক-দোয়ারাবাজারের মানুষ আর বিভ্রান্ত হবে না। জনগণ ধানের শীষের পক্ষে ভোট দিয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করবে।’

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, শিক্ষার মান ও চিকিৎসা সেবার উন্নয়ন জরুরি। জনগণের কল্যাণে ছাতক-দোয়ারাবাজারে একটি নতুন অধ্যায় শুরু হবে।’

অতীতের ঐতিহ্যের কথা স্মরণ করে মিলন বলেন, ‘ভূতকালে এই অঞ্চলের কমলালেবু, চুনাপাথর ও ব্যবসা-বাণিজ্য ব্রিটিশ আমলে সুনাম ছড়িয়েছিল। সঠিক নেতৃত্বের অভাবে আজ অনেক কিছু হারিয়ে গেছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।’

গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির সদস্য হাজী আবদুল বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান তালুকদার ও হারুন অর রশীদ, অ্যাডভোকেট সালেহ আহমদ, ডা. এ আর খোকন, মনির উদ্দিন, মোক্তার আলী মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবীবুর রহমান হাবীব, সদস্য সচিব শামীম পাশা রিগেন, প্রবাসী বিএনপি নেতা আলী হায়দারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১০

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১১

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১২

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৩

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৪

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৫

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৬

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৭

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৮

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৯

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।