দোয়ারাবাজার প্রতিনিধি
৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও সমাবেশ

IMG 20251206 WA0011 ezgif.com jpg to webp converter 1
IMG 20251206 WA0011 ezgif.com jpg to webp converter 1


দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া, গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বাদ আসর লক্ষীপুর ইউনিয়নের চক বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎সমাবেশে দেশনেত্রীর সুস্থতা ও মঙ্গলের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দীন আহমেদ মিলন। তিনি বক্তব্যে বলেন,

‎আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রের প্রতি বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রামের ধারাকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চাই। নারী-শক্তি ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে না।

‎কলিম উদ্দীন মিলন আরও বলেন,আমি এমপি হলেই আপনারা সবাই এমপি হবেন। ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। নারীর শিক্ষা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

‎তিনি সমাবেশে ‘ধানের শীষ’ প্রতীককে জনগণের অধিকার ও ভোটের স্বাধীনতার প্রতীক হিসেবে আখ্যায়িত করে বলেন,ঐক্য, ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

‎এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ সংক্রান্ত লিফলেট বিতরণ ও সচেতনতা কার্যক্রমও পরিচালনা করা হয়।

‎সমাবেশের এক পর্যায়ে ছাত্রনেতা অ্যাডভোকেট মানিক মিয়াসহ কয়েকজন নতুন নেতা বিএনপিতে যোগদান করেন। নবাগত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন কলিম উদ্দীন আহমেদ মিলন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১০

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১১

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১২

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৩

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৪

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৫

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৬

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৭

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৮

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৯

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।