সবুজ প্রান্ত
১২ নভেম্বর ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে বিদেশি সিগারেট, জিরা,প্রসাধনীসহ এক যুবক আটক

মৌলভীবাজারের প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ভারতীয় জিরা ও প্রসাধনী জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই বাবলু কুমার পালসহ পুলিশের একটি দল ওই অভিযান পরিচালনা করে। এ সময় টিকরিয়া (চকগাঁও) এলাকার আব্দুল কাইয়ুম (২০) নামে এক যুবককে আটক করা হয়।

আরও পড়ুন : মালয়েশিয়ায় সিলেটের কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপের মৃত্যু

আরও পড়ুন : জগন্নাথপুরে ডাস্টার দিয়ে পিটিয়ে ছাত্রীকে রক্তাক্ত করলেন প্রধান শিক্ষক

পুলিশ জানায়, অভিযানে ৯০ হাজার শলাকা বিদেশি সিগারেট, ৩০ বোতল অলিভ অয়েল, ১২০ কৌটা ১২০ কৌটা নিভিয়া ক্রীম এবং ৫ বস্তা (প্রায় ১৫০ কেজি) ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ১০ হাজার টাকা।

ওসি আমিনুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া কাইয়ুম ও তার সহযোগীরা অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য এনে এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠাত। জব্দকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে অবৈধ পণ্য আমদানির প্রবণতা দীর্ঘদিনের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালালেও স্থানীয়ভাবে চোরাচালান চক্রের সক্রিয়তা কমছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১০

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১১

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১২

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৩

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৪

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৫

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৬

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৭

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৮

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।