মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির ছাত্রী ধ র্ষ ণের অভিযোগে যুবক আটক


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন



গোয়াইনঘাট প্রতিনিধি 

সিলেটের গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধ র্ষ ণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার জাফলং এলাকা থেকে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

আটককৃত যুবক পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের জমিল মিস্ত্রীর ছেলে জুনেদ আহমেদ (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রবিবার রাতে শিক্ষার্থীর মা পারিবারিক কাজে বাইরে গেলে সুযোগ বুঝে জুনেদ আহমেদ মেয়েটির নিজ বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ধ র্ষ ণ করেন। পরে ঘটনাটি কাউকে জানালে হুমকিও প্রদান করেন।

ঘটনার এক সপ্তাহ পর শুক্রবার রাতে ভুক্তভোগীর মা দিলারা বেগম গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং–৯/২৮৪)।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার জানান, “অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে ওসিসির জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”