সবুজ প্রান্ত
১৪ অক্টোবর ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় কোটি টাকার জাল টাকা ও নকল অস্ত্রসহ যুবক আটক

ভিডিও কলে দেখিয়ে করতেন প্রতারণা, ঘর থেকে উদ্ধার জাল নোট ও নকল পিস্তল

কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের সম্মান এলাকায় একটি সাধারণ বাসা থেকে কোটি টাকার জাল টাকা ও নকল বিদেশি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৯। মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে র‍্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার ও সদর কোম্পানি সিলেটের যৌথ অভিযানে ওই বাসা ঘেরাও করে মোক্তাদির আলী ওরফে রিপন (৩৪) নামের এক যুবককে আটক করা হয়।
র‍্যাব জানায়, আটক মোক্তাদির অনলাইনে জাল টাকা ও নকল অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার বাড়ির ওয়ারড্রব থেকে উদ্ধার হয় প্রায় এক কোটি টাকার জাল দেশি-বিদেশি নোট, পাঁচটি নকল বিদেশি পিস্তল এবং আট রাউন্ড নকল গুলি।
মাত্র তিন মাসে অনলাইনে একাধিক ভুয়া প্রোফাইল ও পেজ খুলে প্রতারণার ব্যবসা জমিয়ে ফেলেন মোক্তাদির। ভিডিও কলে ক্রেতাদের চকচকে পিস্তল, ডলারের বান্ডিল ও আসল সদৃশ গুলি দেখিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করতেন। পরে বিকাশ বা ব্যাংক ট্রান্সফারে টাকা নিয়ে পাঠাতেন কাগজে মোড়ানো জাল টাকা, নকল অস্ত্র—কখনও বা কিছুই নয়।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির স্বীকার করেছেন, বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে অনলাইনে জাল টাকা ও নকল অস্ত্র কিনে বিক্রি করতেন তিনি। কুরিয়ারে পাঠাতেন নকল মালামাল, আবার কখনও পাঠানোর ভুয়া স্লিপ দেখিয়ে হাতিয়ে নিতেন অগ্রিম টাকা।
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “মোক্তাদিরের দেওয়া তথ্যের ভিত্তিতে সরবরাহকারী চক্রকে ধরতে অভিযান চলছে।” তিনি জানান, সাম্প্রতিক সময় সিলেট বিভাগে নকল অস্ত্রের কারবার উদ্বেগজনক হারে বেড়েছে, যা নির্বাচনের আগে নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে।
আটক মোক্তাদিরের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন। র‍্যাব জানিয়েছে, অনলাইন প্রতারণা ও জাল টাকা বাণিজ্যে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালুটিকরে গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

১০

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

১১

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

১২

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

১৩

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

১৪

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১৬

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১৭

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৯

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।