সবুজ প্রান্ত
১০ নভেম্বর ২০২৫, ৬:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিস্তির টাকা বাকি, তালাবদ্ধ রেখে গৃহবধূর গয়না–বদনা কেড়ে নিল এনজিও !


সবুজ প্রান্ত ডেস্ক 


বাগেরহাটের চিতলমারীতে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা! ঋণের কিস্তি বাকি থাকায় এক গৃহবধূর হাতের স্বর্ণের আংটি, নাকফুল ও পিতলের বদনা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে এনজিও কর্মীদের বিরুদ্ধে।

গৃহবধূর দাবি—তাকে ও তার ছোট্ট মেয়েকে অফিসের কক্ষে তালাবদ্ধ করে ভয় দেখানো হয়, পরে দুইটি ফাঁকা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর করিয়ে গয়না ও বদনা কেড়ে নেওয়া হয়! শনিবার (৮ নভেম্বর) ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শুরু হয় তোলপাড়।

অভিযোগকারী শ্রাবণী হীরা (২২) জানান, তিনি ড্যাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (DFED)-এর চিতলমারী শাখা থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সুদসহ ফেরত দিতে হতো ৪৫ হাজার ১২০ টাকা। কিন্তু তার স্বামী রিপন কাজের খোঁজে বাইরে গেলে কয়েকটি কিস্তি বাকি পড়ে যায়।

শ্রাবণীর ভাষায়— “গত ২৯ অক্টোবর সকালে এনজিওর কর্মীরা আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর আমাকে আর আমার তিন বছরের মেয়েকে অফিসে একটি ঘরে আটকে রাখে। বিকেলে ফিল্ড অফিসাররা ফিরে এসে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে জোর করে আমার হাতের আংটি, নাকফুল আর বদনা নিয়ে নেয়। আমার মেয়ে ক্ষুধায় কাঁদছিল, কিন্তু আমি কিছু বলতে পারিনি।”

এমন ঘটনার পর পাশ বইয়ে লেখা হয়—‘আংটি বাবদ ৮ হাজার টাকা’ ও ‘বদনা বাবদ ১ হাজার ৫০০ টাকা’। বিষয়টি জানাজানি হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এদিকে এনজিওর কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেছেন। চিতলমারী শাখা ম্যানেজার বাসুদেব দেবনাথ বলেন, “গৃহবধূ শ্রাবণীর কিস্তি খেলাপি ছিল। নাকফুল নেওয়ার বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে, আর ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১০

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১১

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১২

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৩

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৪

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১৫

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১৬

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১৭

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৮

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৯

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।