সবুজ প্রান্ত
১ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিস্তির চাপে প্রাণ গেল আজিমুন্নেসার, এনজিও কর্মকর্তার কথাতেই শেষ হলো সব!


সবুজ প্রান্ত ডেস্ক 


রাজধানীর ডেমরায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। ঋণের কিস্তির চাপে মানসিকভাবে ভেঙে পড়া আজিমুন্নেসা (৫২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে পূর্ব বক্সনগর হজরত হাজি রোডের একটি তিনতলা ভবনের তৃতীয় তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে স্বামী রাজমিস্ত্রি আব্দুল মজিদ মোল্লা কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সকাল সাড়ে ৮টার দিকে স্ত্রীর মৃত্যুর খবর পান তিনি। ওই সময়ের মধ্যে আজিমুন্নেসা নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন।

পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় পাঁচ লাখ টাকা ঋণের দায়ে প্রতিদিন মানসিক চাপের মধ্যে ছিলেন আজিমুন্নেসা। ব্র্যাক, আশা, প্রশিকা সহ সাতটি এনজিও প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের কিস্তি সময়মতো পরিশোধ না করায় কর্মকর্তারা প্রায়ই ফোনে ও সরাসরি চাপ দিতেন।

মৃতের স্বামী মজিদ মোল্লা কণ্ঠ রুদ্ধ করে বলেন,

“ব্র্যাকের কিস্তি দিতে দেরি হওয়ায় বৃহস্পতিবার এক কর্মকর্তা আমার স্ত্রীকে বলেন, ‘ঋণ না দিলে মরে গেলেও ১০ হাজার টাকা দিতে হবে।’ এরপর থেকেই ও গভীর দুশ্চিন্তায় পড়ে যায়।”

তিনি আরও জানান, “প্রথম স্ত্রীর মৃত্যুর পর ৩৫ বছর আগে আজিমুন্নেসাকে বিয়ে করি। তিন মেয়ের বিয়ে দিয়ে আমরা স্বামী-স্ত্রী একসঙ্গে বাস করতাম। এমন মৃত্যু মেনে নেওয়া অসম্ভব।”

ডেমরা থানার ওসি বলেন, “ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১০

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১১

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১২

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৩

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৪

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১৫

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১৬

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১৭

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৮

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৯

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।