মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের অনিয়মের সংবাদ প্রকাশ করায় উপজেলা প্রেসক্লাবের সভাপতিকে হুমকি


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের অনিয়মের সংবাদ প্রকাশ করায় উপজেলা প্রেসক্লাবের সভাপতিকে হুমকি

‘জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদ: ইমামতির পরিচয় নিয়ে বিতর্ক, তদন্তের দাবি ৬৪ মুসল্লির’—এই শিরোনামে  প্রতিবেদন প্রকাশের জেরে জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব এর জকিগঞ্জ প্রতিনিধি এবং ‘সবুজ প্রান্ত’ পত্রিকার সম্পাদক জুবায়ের আহমদকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একটি প্রভাবশালী মহলের পক্ষ থেকে তাঁকে ফোন করে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই অভিযোগ প্রকাশ করেন জুবায়ের আহমদ। এর আগে জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামদের পরিচয়, সরকারি সম্মানী ভাতার আবেদন এবং আর্থিক ব্যবস্থাপনার অডিট রিপোর্টে বিভিন্ন অসংগতি তুলে ধরে ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল। (প্রতিবেদনটির বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন)

সংবাদ প্রকাশের জেরে সম্পাদক ও সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় সংবাদকর্মী ও সচেতন মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংবাদের বিষয়ে কোনো বক্তব্য বা দ্বিমত থাকলে তা নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানের সুযোগ থাকলেও সরাসরি ভয়ভীতি প্রদর্শন পেশাদার সাংবাদিকতার পরিপন্থী বলে উল্লেখ করেছেন তারা। অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।