মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কানাইঘাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও পথসভা


কানাইঘাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও পথসভা
ছবি : সবুজ প্রান্ত

সিলেটের কানাইঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কানাইঘাট উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর শহরে জড়ো হন।

পরে বিকেল ৪টার দিকে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইঘাট বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সঞ্চালনা করেন জেলা যুবদল নেতা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আর এ বাবলু। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ উদ্দিন সাজু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, যুগ্ম আহ্বায়ক দেলওয়ার ইসমাইল, শামীম আহমদ বাদল, জেলা যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, সেলিম রনি, গিয়াস উদ্দিন, সাইফুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক মামুন রশিদ মামুন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আহমেদ সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে সাজ উদ্দিন সাজু বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবদল গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের চালিকাশক্তি যুবসমাজকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, যুবদলের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা ও দলীয় আদর্শ মেনে চলতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনআস্থা অর্জনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করায় সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।